শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

ভারতের কাছে লজ্জাজনক হার বাংলাদেশের

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ২৮৯ দেখা হয়েছে

ডেস্ক রিরোট:- সেমিফাইনালেই শেষ নারী এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা। ডাম্বুলায় প্রথম সেমিফাইনালে ভারতের কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে নিগার সুলতানা জ্যোতিরা। এতে ফাইনালে খেলার স্বপ্ন শেষ টাইগ্রেসদের।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্বল ছিল মাত্র ৮০ রান। ৮ উইকেট হারিয়ে এ রান করেছিল জ্যোতিরা। ৮১ রানের টার্গেটে ৫৪ বল বাকি থাকতে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁচ্ছে যায় ভারত।

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে মারমুখি ব্যাটিং করেন ভারতীয় দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্দানা। তবে শেফালির চেয়ে বেশি মারমুখী ছিলেন স্মৃতি। ছোট টার্গেটেও তুলে নেন অর্ধশতক। ক্যারিয়ারের ২৬তম অর্ধশতক করে ৫৫ রানে অপরাজিত ছিলেন বাঁহাতি এই ব্যাটার। আরেক ওপেনার শেফালি ২৬ রানে অপরাজিত থাকেন।

এর আগে ডাম্বুলার শুক্রবার (২৬ জুলাই) প্রথম সেমিফাইনালে আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। স্কোর বোর্ডে ৩৩ রান যোগ করতেই একে একে সাজঘরে ফেরেন টপ অর্ডারের ৫ ব্যাটার।
সেমিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্বল মাত্র ৮০ রান

৮ নম্বরে ব্যাট করতে নামা র্স্বণা আক্তারকে নিয়ে লড়াই করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। স্বর্ণ ১৮ বলে ১৯ রানে আউট হলে ভেঙে যায় সব প্রতিরোধ। জ্যোতির ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩২ রান।

ইনিংসের শেষ ওভারে কোনো রান তুলতে পারেনি বাংলাদেশ দল। শেষ ওভারে দুই উইকেটসহ রাধা যাদব শিকার করেন ৩ উইকেট। এ ছাড়া রেনুকা সিংয়ের নেন ৩ উইকেট।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions