শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২৬৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। বুধবার (১৭ জুলাই) সকাল থেকেই কার্যালয়টির মূল ফটকে তালা ঝুলতে দেখা গেছে। কে বা কারা তালা লাগিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে সিআইডি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকের সামনে ক্রাইম সিন ফিতা দিয়ে ঘিরে দিয়েছে । এর চারদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশেও অতিরিক্ত পুলিশের উপস্থিতি দেখা গেছে।

বুধবার সকাল থেকে বিএনপির কার্যালয়ে দলটির কোনো নেতাকর্মী বা কর্মচারীরা কেউ আসেননি। এর আগে গতকাল রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় ডিবি ।

এর কিছুক্ষণ পরে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মধ্য রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গোয়েন্দা পুলিশের অভিযান ‘সরকারের নোংরা নাটক’ । আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions