শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

পাহাড়ে সম্প্রীতি বিনষ্ট করেছে জিয়াউর রহমান: তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৫৭৯ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- জিয়াউর রহমান পাহাড়ে বাঙালিদের মধ্যে সম্প্রীতি নষ্ট করেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আজ শনিবার দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে আয়োজিত কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালির কনফ্লিক্ট সৃষ্টি করেছে জিয়াউর রহমান। পাকিস্তান আমল থেকে পাহাড়ি-বাঙালিদের মধ্যে কোনো ধরনের বিদ্বেষ ছিল না। তাদের মধ্যে সম্প্রীতির অভাব ছিল না। জিয়াউর রহমান সেই সম্প্রীতি নষ্ট করেছে, ধ্বংস করেছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তি চুক্তি, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সৃষ্টিসহ বিভিন্ন উদ্যোগে মাধ্যমে সেই সম্প্রীতির বন্ধন আবার স্থাপন করেছেন, উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ এ দেশের গণমানুষের দল। আওয়ামী লীগের ভিত অনেক গভীরে। আওয়ামী লীগকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না।’

কৃষি ক্ষেত্রে বাংলাদেশের সব অর্জনে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব বিশ্বব্যাপী প্রশংসিত। প্রধানমন্ত্রী কৃষিকে ৮০ শতাংশ যান্ত্রিকীকরণ করেছেন বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

এর আগে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী এবং যুগ্ম সম্পাদক ও মংসুইপ্রু চৌধুরী অপু পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

খাগড়াছড়ি জেলা কৃষক লীগের আহ্বায়ক পিন্টু ভট্টাচার্যের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভারত প্রত্যাগত শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংসদ সদস্য বাসন্তী চাকমা, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আকবর আলী চৌধুরী প্রমুখ।

সম্মেলনে পিন্টু ভট্টাচার্যকে সভাপতি ও খোকন চাকমাকে সাধারণ সম্পাদক করে কৃষক লীগের জেলা কমিটি ঘোষণা করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions