শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

ওয়াসার পানিতে থৈ থৈ ২ নম্বর গেইট এলাকা

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৬৪৯ দেখা হয়েছে

চট্টগ্রাম:- নগরের দুই নম্বর গেইট এলাকা ওয়াসার পাইপলাইন ফেটে পানিতে তলিয়ে গেছে। এতে চলাচলের রাস্তার কিছু অংশ ভেঙে গেছে।

শুক্রবার (১০ মার্চ) দুপুরে বাদশা মিয়া পেট্রোল পাম্পের সামনে এ অবস্থার সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকালও ভালো ছিল রাস্তাটি।
হঠাৎ করে দুপুরের দিকে ওয়াসার পানির লাইন থেকে তীব্র বেগে পানি বের হতে শুরু করে। এতে পুরো এলাকা পানিতে ভেসে যায়। পানির তীব্র স্রোতের কারণে রাস্তার একপাশে ভেঙে গেছে। অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।

এ ব্যাপারে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, পাইপলাইনের লিকেজের কারণে হঠাৎ করে পানি বের হচ্ছে। আমরা খবর পেয়েছি। আমাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে। দ্রুত লিকেজ সারানোর কাজ করা হবে।

এ কাজ করতে গিয়ে জনসাধারণের সাময়িক অসুবিধা হচ্ছে বলেও স্বীকার করেন তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions