শিরোনাম
রাঙ্গামাটিতে বন্যা পরিস্থিতির উন্নতি, তবে পাহাড়ধসের ঝুঁকি বহাল; কাপ্তাই বাঁধে পানি ছাড়ার প্রস্তুতি রাঙ্গামাটিতে বৃষ্টি থামলেও কাটেনি দুর্ভোগ: বন্যা ও পাহাড়ধসের ক্ষত নিয়ে ধুঁকছে মানুষ রাঙ্গামাটিতে বন্যা,পাহাড় ধস ব্যাপক ক্ষয়ক্ষতি চাহিদার তুলনায় বরাদ্দ অত্যন্ত অপ্রতুল চাকরি হারাচ্ছেন হাইপ্রোফাইল ৩৩ পুলিশ কর্মকর্তা, আতঙ্কে ৩৩ ডিসি রাঙ্গামাটিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানসহ ২ আ.লীগ নেতা গ্রেপ্তার খাগড়াছড়িতে মাস্ক পরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক ছাত্রলীগ নেতা আটক ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে ফ্রান্সে ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে তিন হাজার বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা ফের চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ রাখাইনে চরম উত্তেজনা,সীমান্তে বাড়তি সতর্কতা,ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় গৃহবধূকে ধর্ষণের অ‌ভি‌যো‌গে যুবক গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ২৭০ দেখা হয়েছে

খাগড়াছ‌ড়ি:- খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় গৃহবধূকে ধর্ষণের অ‌ভি‌যোগে সিরাজুল ইসলাম না‌মে এক যুব‌ককে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

বুধবার (৩ জুলাই) দুপু‌রের দি‌কে মা‌টিরাঙ্গা বাজার এলাকা থে‌কে তা‌কে গ্রেফতার করা হয়।

সিরাজুল ইসলাম উপ‌জেলার বেলছ‌ড়ি ইউ‌পির ৬ নম্বর ওয়ার্ডের তাইফাপাড়ার মৃত মোহরম আলীর ছে‌লে। বর্তমানে সে মা‌টিরাঙ্গা‌ পৌরসভার কা‌জিপাড়ায় বা‌ড়ি নির্মাণ ক‌রে বসবাস কর‌ছে।

জানা যায়, মঙ্গলবার বিকা‌লে তাইফাপাড়া মস‌জিদ সংলগ্ন সিরা‌জের নির্জন বাগান বাড়ি‌তে ভুক্তভোগী ওই গৃহবধূ গরু আন‌তে যায়। সেখানে আ‌গে থে‌কে ওঁত পেতে থাকা সিরাজুল ইসলাম জোর করে বা‌ড়ির ঘ‌রে নি‌য়ে ধর্ষণ ক‌রে। গরু আন‌তে দে‌রি হওয়ায় দিন মুজুর স্বামী জ‌সিম উদ্দিন খুজ‌তে গে‌লে ২ জনকে আপ‌ত্তিকর অবস্থায় দেখতে পায়। জ‌সি‌মকে দে‌খে সিরাজুল দৌ‌ড়ে পা‌লি‌য়ে যায়। রা‌তে ভুক্ত‌ভো‌গী বাদী হ‌য়ে মা‌টিরাঙ্গা থানায় মামলা দা‌য়ের ক‌রলে সিরাজুলকে গ্রেফতা‌রে মা‌ঠে না‌মে পু‌লিশ। গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে বাজার এলাকায় ‌বি‌শেষ অ‌ভিযান প‌রিচালানা ক‌রে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় ইউ‌পি সদস‌্য রুহুল আ‌মিন জানান, সিরাজুল আমার এলাকার ভোটার। মঙ্গলবার বিকা‌লে হঠাৎ ভুক্ত‌ভো‌গীর স্বামী আমা‌কে ফো‌নে ধর্ষণের বিষয়‌টি জানা‌লে সরজ‌মি‌নে গি‌য়ে ভুক্তভো‌গীর সা‌থে কথা ব‌লে আই‌নের আশ্রয় নি‌তে পরামর্শ প্রদান ক‌রি।

সিরাজুল একজন প্রতারক উ‌ল্লেখ ক‌রে রুহুল আ‌মিন আ‌রো ব‌লেন, সিরাজুল প্রতারণা ক‌রে এলাকা থে‌কে লাখ লাখ টাকা হা‌তি‌য়ে নি‌য়ে‌ছে। সু‌যোগ বুঝে ‌বিভিন্ন অনুষ্ঠা‌নে, এমপি, স‌চিব বা উপস‌চিব‌দের সা‌থে ছ‌বি তু‌লেন। প‌রে এসব ছ‌বি ফেসবু‌কে আপ‌লোড দেন এবং তা‌দের সা‌থে সিরাজের বি‌শেষ সম্পর্ক র‌য়ে‌ছে ব‌লে এলাকায় প্রচার ক‌রেন। অবস্থা বু‌ঝে চাকরি দেওয়া, উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদ থে‌কে প্রকল্প অনু‌মোদন, মামলা নিষ্প‌ত্তি ক‌রে দেওয়া, আবার কখ‌নো সরকারি চাকরীজী‌বি‌দের বদলী ক‌রি‌য়ে দেওয়া কিংবা বদলী আ‌দেশ প্রত‌্যাহার করা, সরকারির ঘর দেওয়া ও রেশন কা‌র্ডের নাম প‌রিবর্তরে কথা ব‌লে এলাকা থেকে লাখ লাখ টাকা হা‌তি‌য়ে নি‌য়ে‌ছেন। আর এসব ব‌্যাপা‌রে একা‌ধিক বার প‌রিষদে ‌বিচার হ‌য়ে‌ছে এবং এখ‌নো অ‌নেক লি‌খিত অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে ব‌লে জানান স্থানীয় ইউ‌পি সদস‌্য।

মা‌টিরাঙ্গা থানার অ‌ফিসার ইনচার্জ কমল কৃঞ্চ ধর সিরাজুলকে গ্রেফতা‌রের বিষয় নি‌শ্চিত ক‌রে জানান, ভুক্ত‌ভোগীর মামলা দা‌য়েরের প্রেক্ষি‌তে সিরাজুলকে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। বি‌ধি মোতা‌বেক যথা সম‌য়ে ‌বিজ্ঞ আদাল‌তে সোপর্দ করা হ‌বে। অপরদি‌কে ভুক্ত‌ভো‌গী হাসপাতা‌লে চিকিৎসাধীন র‌য়ে‌ছে ব‌লে জানান তি‌নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions