শিরোনাম
নতুন নোট বিক্রি বেআইনি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ইরান যেন ক্ষমা চায়, সেই দাবি করেছে থাইল্যান্ড শুল্ক তদন্তের তালিকায় বাংলাদেশ: রফতানি বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তার শঙ্কা গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে মর্মান্তিক রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করলো যুক্তরাষ্ট্র মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হলেন আহমেদ আজম,মীর হেলালের মন্ত্রণালয় বাড়ল “পাহাড়ের বুকে এক টুকরো স্বর্গ”ত্যাগের মহিমায় ড. নাগাসেন গড়েছেন অনাথ শিশুদের ভবিষ্যৎ ইরানে সরকার পতন হচ্ছে না, ‘হার মেনে নিয়েছে’ ইসরায়েল: রয়টার্সের প্রতিবেদন

পাহাড়ের সার্বিক কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম- ব্রি. জেনারেল মাহি

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৫৫০ দেখা হয়েছে

খাগড়াছড়ি :-খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রি: জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ বলেছেন, পার্বত্য শান্তিচুক্তির পর থেকেই আইনশৃংখলা বাহিনী পাহাড়ে শান্তি-উন্নয়ন এবং সম্প্রীতি বিনির্মাণে কাজ করে চলেছে। চুক্তি পরবর্তী এ অঞ্চলে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নের ফরে সৌহার্দ্য, শান্তি ও সম্প্রীতির পক্ষে অনেক অগ্রগতি হয়েছে। চলমান বহুমুখী এই কর্মতৎপরতায় সেনবাহিনী যেমন সক্রিয়ভাবে সম্পৃক্ত, তেমনি সাংবাদিকরাও পার্বত্য চট্টগ্রামের সকল প্রকার অগ্রগতির সাথে সূচনালগ্ন থেকেই সংযুক্ত। কাউকে বাদ দিয়ে এ অঞ্চলের অগ্রগতি প্রত্যাশিত লক্ষে নিয়ে যাওয়া অসম্ভব।

তিনি পাহাড়ের সার্বিক কল্যাণে সাংবাদিকদেন অপরিসীম অবদানের জন্য তাঁর সামর্থ্য অনুযায়ী কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

খাগড়াছড়ির নবাগত রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দীন আহমেদ’র সাথে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯মার্চ) সকাল ১১টার দিকে খাগড়াছড়ি রিজিয়নের বাগান বিলাসের অডিটোরিয়ামে সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি রিজিয়নের বাগান বিলাসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দীন আহমেদ বলেন,পার্বত্য শান্তিচুক্তির পর থেকেই আইনশৃংখলা বাহিনী পাহাড়ে শান্তি ও উন্নয়ন কাজ করে চলেছে। পাহাড়ে শান্তি ও উন্নয়নে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা অনস্বীকার্য্য ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার লে. কর্ণেল আবুল হাসনাত, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর জাহিদ হাসান, দৈনিক অরণ্য বার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, সিনিয়র সাংবাদিক তরুণ ভট্টাচার্য্য, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন’র সাবেক সভাপতি নুরুল আজম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, সাংবাদিক ইউনিয়ন’র সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলম. প্রেসক্লাবের সাবেক সা. সম্পাদক আবু দাউদ ও কোষাধ্যক্ষ চিংমেপ্রু মারমা, সিনিয়র সাংবাদিক এইচ এম প্রফুল্লসহ খাগড়াছড়িতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংকবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার খাগড়াছড়ি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নকে দুটি ল্যাপটপ এবং আমন্ত্রিত ৪৫ জন সাংবাদিককে একটি করে পাওয়ার ব্যাংক প্রদান করেন। পরে তিনি সাংবাদিকদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions