শিরোনাম
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক দিল্লিতে অস্বস্তি, ঢাকার কড়া অবস্থান, বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন,প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারতীয় মিডিয়া মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন চ্যালেঞ্জ সামলে এগোচ্ছে সরকার বাংলাদেশের ব্যাটিং ধস, ৬ উইকেট হারিয়ে লাঞ্চে মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’: ইরান কর্মস্থলে না থাকলে বেতন পাবেন না চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা সরকারি ব্যাংকে টাকা রাখা মানেই কি নিরাপদ? পশ্চিম তীরে গুরুতর রাজনৈতিক ক্ষতির মুখে ইসরায়েল মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের

খাগড়াছড়িতে ডিবির অভিযানে এমপি আনার হত্যা ২ আসামি গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৩০০ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ি ও চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় ঘাতক দলের অন্যতম দুই পলাতক আসামি ফয়সাল ও মোস্তাফিজকে গ্রেপ্তার করেছে ডিবির আভিযানিক দল।

বুধবার (২৬ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে তাদের গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে দুপুরে খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চালায় ডিবি পুলিশের একাধিক দল।

ওই অভিযানের নেতৃত্ব দেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

এর আগে এমপি আনার হত্যা মামলার আসামি কাজী কামাল আহমেদ ওরফে গ্যাস বাবুকে নিয়ে আলামত উদ্ধারে ঝিনাইদহ শহরের দুটি পুকুরে এই অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল।

দুপুর পৌনে ১২টার দিকে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আযমের নেতৃত্বে ওই অভিযান শুরু হয়।

জানা গেছে, অভিযানিক দল ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এলাকার পিপীলিকা মার্কেটের পেছনের মার্কেটে ও স্টেডিয়ামের পিছনের পুকুরে পৃথক অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার বাবু আদালতের জবানবন্দিতে জানান, আলামত নষ্ট করতে শহরের ওই পুকুর দুটিতে তিনটি মোবাইল ফেলে দেন তিনি।

পরে মঙ্গলবার মোবাইল উদ্ধারের উদ্দেশ্য বাবুকে ঢাকা থেকে ঝিনাইদহ কারাগারে আনা হয় এবং বুধবার দুপুর ১২টার দিকে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আযমের নেতৃত্বে বাবুকে নিয়ে ডিবির প্রতিনিধি দল ও ঝিনাইদহ পুলিশের একটি দল ওই মোবাইল উদ্ধারে ডুবুরি ও জেলেদের নিয়ে অভিযান পরিচালনা করেন।

এর আগে ঝিনাইদহে আসেন ডিবি প্রধান হারুন অর রশিদ। ডিবি প্রধান পুকুর দুটি পরিদর্শন করেন এবং মোবাইল উদ্ধারের সময় নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions