শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর বেইজিংয়ে অজিত দোভাল-চীনা ভাইস প্রেসিডেন্টের বৈঠক,সম্পর্কে নতুন সমীকরণ বাংলাদেশের কাছে হেরে ‘ওরকম’ উইকেট বানিয়েছে অস্ট্রেলিয়া ৬ মাসে সরকারের অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াত বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ রাঙ্গামাটিতে মাদকবিরোধী র‌্যালি ও মতবিনিময় সভা হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট

বাংলাদেশ ম্যাচেই বাবরকে টপকাতে পারেন কোহলি

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৩৩৮ দেখা হয়েছে

স্পোর্টস ডেস্ক :- টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সুপার এইটের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। এই ম্যাচে জিতলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যাবে ভারতের।

সুপার এইটের এই গুরুত্বপূর্ণ ম্যাচেই পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে ছাড়িয়ে নিজের শীর্ষস্থান ফিরে পেতে পারেন বিরাট কোহলি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বর্তমানে সর্বাধিক রানের মালিক বাবর আজম। তিনি ১২৩ ম্যাচে ১১৬ ইনিংসে ৪ হাজার ১১৫ রান সংগ্রহ করেছেন।

এই তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও দলটির তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। তিনি ১২১ ম্যাচে ১১৩ ইনিংসে ৪ হাজার ৬৬ রান করেছেন। আর মাত্র ৮০ রান করলেই টি-টোয়েন্টিতে ফের সর্বাধিক রানের মালিক হবেন কোহলি।

আজ ৫০ রান করলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক ফিফটির রেকর্ডে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে স্পর্শ করবেন বিরাট কোহলি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions