শিরোনাম
শিগগিরই চালু হচ্ছে সাজেকের পাহাড়চূড়ায় ১০ শয্যার হাসপাতাল দিল্লি জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি: পূজার আগে উসকানির আশঙ্কা করছে পুলিশ কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফিরাতে উদ্যোগ নিয়েছে সরকার– বিসিআইসি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূঁইয়া: ছাত্ররাজনীতি থেকে  পার্বত্য উন্নয়নের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এক নেতার গল্প রাঙ্গামাটিতে কাউখালীতে রদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মারিশ্যা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান রাঙ্গামাটিতে ৫৩ মোবাইল ও ভুলে পাঠানো টাকা উদ্ধার করে ফেরত দিল ১৮ এপিবিএন রাঙ্গামাটিতে ছাত্রলীগ নেতা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ১২

বান্দরবানে কেএনএফের ৩ সদস্য জেলে

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৪৩৪ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের রুমায় যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ৩ সদস্যকে জেলে পাঠানো হয়েছে।

আজ শনিবার দুপুরে বান্দরবানের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা সুরাইয়া আক্তার আদালতে আসামিদের পুলিশ হাজির করে। আদালত অভিযোগের শুনানি শুনে আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন- গডগলরী বম (৩১), সাং খুম বম (৩৮) এবং জেফানিয়া বম (১৯)। এরা সকলেই রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের হ্যাপীহিল পাড়ার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান চিফ জুড়িশিয়াল আদালতের উপ-পুলিশ পরিদর্শক প্রিয়াল পালিত জানান, রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা মামলায় ৩ আসামিকে আদালতে হাজির করা হয়। আদালতের বিচারকের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত: গত ২ এপ্রিল রাতে সোনালী ব্যাংক রুমায় শাখায় হামলা, পুলিশ-আনসারের অস্ত্র লুট এবং ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে।

এই ঘটনায় রুমা থানায় ১৪টি, থানচি থানায় ৪টি, বান্দরবান সদর থানায় ১টি এবং রোয়াংছড়ি থানায় ৩টি’সহ মোট ২২টি মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় আসামিদের আইনের আওতায় আনতে চলমান যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০৮ জন’কে গ্রেফতার করে আদালতে নির্দেশে কারাগারে পাঠানোর হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions