শিরোনাম
শিগগিরই চালু হচ্ছে সাজেকের পাহাড়চূড়ায় ১০ শয্যার হাসপাতাল দিল্লি জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি: পূজার আগে উসকানির আশঙ্কা করছে পুলিশ কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফিরাতে উদ্যোগ নিয়েছে সরকার– বিসিআইসি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূঁইয়া: ছাত্ররাজনীতি থেকে  পার্বত্য উন্নয়নের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এক নেতার গল্প রাঙ্গামাটিতে কাউখালীতে রদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মারিশ্যা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান রাঙ্গামাটিতে ৫৩ মোবাইল ও ভুলে পাঠানো টাকা উদ্ধার করে ফেরত দিল ১৮ এপিবিএন রাঙ্গামাটিতে ছাত্রলীগ নেতা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ১২

কক্সবাজারে পাহাড় ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৪১৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- কক্সবাজার শহরের বাদশাঘোনায় পাহাড় ধসে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাদশাঘোনা-খাজামনজিল এলাকায় এই ঘটনা ঘটে। আজ সকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র হেলাল উদ্দিন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, হাফেজ মো. আনোয়ার হোসেন (২৩) ও তার সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মায়মুনা আক্তার (১৮)। আনোয়ার হোসেন বাদশাঘোনার প্রবাসী নজির আহাম্মদের ছেলে। তিনি স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিনের দায়িত্বপালন করতেন।
নিহতের চাচা আবদুল্লাহর বরাত দিয়ে প্রতিবেশী সায়মুন আমিন জানান, রাত ৩টার দিকে ভারী বর্ষণ শুরু হয়। এরই মাঝে হঠাৎ বাড়ির লাগোয়া পাহাড় ধসে আনোয়ারদের ঘরের চালে পড়ে। এতে চালটি দেবে ঘরে ঘুমানো স্বামী-স্ত্রীকে চাপা দেয়। এতে অন্যরুমে থাকা আনোয়ারের মা-বোনেরা উঠে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। তারা মাটি সরিয়ে আনোয়ার ও তার স্ত্রীকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আবদুল্লাহ অভিযোগ করে বলেন, পাহাড় ধসের বিষয়টি জানার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও কক্সবাজার দমকল বাহিনীকে অনেকবার কল দেয়া হয়।
কিন্তু তাদের সাড়া না পেয়ে স্থানীয়রা মাটি সরায়। চালের টিন সরাতে গিয়ে একজনের হাত ও আরেকজনের পা কেটে গেছে। পরে দমকল বাহিনীর সদস্যরা হাসপাতালে এসে মরদেহ ও ঘটনাস্থলের ছবি নিয়ে গেছে।
এর আগে বুধবার (১৯ জুন) কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসে স্থানীয় দুজনসহ ১০ জনের মৃত্যু হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions