শিরোনাম
শিগগিরই চালু হচ্ছে সাজেকের পাহাড়চূড়ায় ১০ শয্যার হাসপাতাল দিল্লি জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি: পূজার আগে উসকানির আশঙ্কা করছে পুলিশ কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফিরাতে উদ্যোগ নিয়েছে সরকার– বিসিআইসি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূঁইয়া: ছাত্ররাজনীতি থেকে  পার্বত্য উন্নয়নের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এক নেতার গল্প রাঙ্গামাটিতে কাউখালীতে রদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মারিশ্যা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান রাঙ্গামাটিতে ৫৩ মোবাইল ও ভুলে পাঠানো টাকা উদ্ধার করে ফেরত দিল ১৮ এপিবিএন রাঙ্গামাটিতে ছাত্রলীগ নেতা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ১২

চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের ঠান্ডাছড়িতে যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ১০

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৩১৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাঙ্গুনিয়ার ঠান্ডাছড়ি হাকিমনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস উল্টে খাদে পড়ে গিয়ে ১০ জন যাত্রী আহত হয়েছেন ।

মঙ্গলবার (১৮ জুন) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম শহর থেকে সকালে ছেড়ে আসা লোকাল বাসটি ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে রাঙ্গামাটির দিকে যাচ্ছিল। বাসটি সড়কের রাঙ্গুনিয়ার ঠান্ডাছড়ি হাকিমনগর প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসকে সাইট দিতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এতে বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে আশপাশের হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দা একজনের হাত ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।

এছাড়া ছোট শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের জরুরি মালামাল, কাগজপত্র অনেক জিনিস হারিয়ে গিয়েছিলো। পরে এলাকার লোকজনের সহযোগিতা নিয়ে তাদের উদ্ধার করে তাদের টাকা-পয়সা, মোবাইল, জরুরি কাগজপত্র ফিরিয়ে দেয়া হয়।

রাণীরহাট ফাঁড়ি পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে অংশ নেয় । পরে রেকার এনে বাসটিকে টেনে উপরে তোলার চেষ্টা শুরু করে তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions