শিরোনাম
পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতি জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ — পার্বত্য মন্ত্রী বছরে একদিন এক সুতোয় ‘প্রেমের’ মালা গাঁথেন তারা ‘কৃষক কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যে মেলায় পুরুষের প্রবেশ নিষেধ, কোটি টাকার বেচাকেনা পাহাড়ে শুরু হচ্ছে বৈসাবি উৎসব: বিঝু দিয়ে সূচনা, সাংগ্রাইয়ে সমাপ্তি—ভিন্ন নামে একই আনন্দ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’ মাননীয় প্রধানমন্ত্রী সমীপে গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল পাস বিএনপি কেন এক টার্মের বেশি ক্ষমতায় থাকতে পারে না রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

দ্বিতীয় বিয়ে করায় ছুরিকাঘাতে প্রবাসী স্বামীকে খুন করলো প্রথম স্ত্রী

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৩৪১ দেখা হয়েছে

কক্সবাজার:- কক্সবাজারে কয়েকঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার স্ত্রীর ছুরিকাঘাতে হারুনুর রশীদ (৪০) নামের এক প্রবাসী খুন হয়েছে।

রোববার (৯ জুন) রাত সাড়ে ১০ টার দিকে ৭ নং ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটার আশুর ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হারুনুর রশীদ নুরুল আলমের ছেলে।

জানা যায়, হারুনুর রশীদ দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। গত আট দিন আগে তিনি বাংলাদেশে আসেন। এখানে আসার পর চারদিন আগে চট্টগ্রামে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে প্রথম স্ত্রী রহিমার সাথে তার বিরোধ চলে আসছিল।

সর্বশেষ রোববার রাত ১০ টার দিকে কৌশলে মেয়েকে দোকানে পাঠিয়ে স্বামী হারুনুর রশীদে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় স্ত্রী রহিমা।

পরে মেয়ে এসে পিতার রক্তাক্ত দেহ নিথর অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে আর্তচিৎকার করেন। এসময় প্রতিবেশীরা এসে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে তার কন্যা রাবেয়া সুলতানা নিহার ভাষ্যমতে, তাকে বাবার জন্য চা বানিয়ে দিতে বলা হয়। সে চা বানিয়ে তার মায়ের হাতে দেয়, পরে তার মা চায়ের কাপ নিয়ে গিয়ে হারুনুর রশীদ কে দেন। অল্প কিছুক্ষণ পর তার বাবা হঠাৎ ছটফট করতে শুরু করে।

এ সময় বিছানায় বাবাকে শুয়ে দিয়ে আমাকে দোকানে পাঠান আম্মু। পরে বাড়ি ফিরে এসে দেখি ঘরের সব লাইট অফ। বাবার বেডরুমে গিয়ে লাইট দিতেই রক্তাক্ত মরদেহ দেখতে পাই।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, এ ঘটনায় নিহত হারুনুর রশীদের শ্যালককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। পৃথক দুই ঘটনার তদন্তে পুলিশ ও গোয়েন্দা সংস্থা কাজ করছে।

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মেরিন ড্রাইভ রোডের বেইলি হ্যাচারির পেছনে ছিনতাইকাীদের ছুরিকাঘাতে খুন হয় নুরুল কাদের (২৩) নামের এক হোটেল কর্মচারী। তিনি দীর্ঘদিন যাবত বেস্ট ওয়েস্টার্ন রেস্টুরেন্টে কর্মরত ছিলেন। গেল ৮ দিন আগে গোপনে বিয়ে করেছিলেন তসলিমা বেগম নামের এক নারীকে। তাঁকে নিয়েই তিনি ঘুরতে যান। তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions