শিরোনাম
শিগগিরই চালু হচ্ছে সাজেকের পাহাড়চূড়ায় ১০ শয্যার হাসপাতাল দিল্লি জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি: পূজার আগে উসকানির আশঙ্কা করছে পুলিশ কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফিরাতে উদ্যোগ নিয়েছে সরকার– বিসিআইসি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূঁইয়া: ছাত্ররাজনীতি থেকে  পার্বত্য উন্নয়নের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এক নেতার গল্প রাঙ্গামাটিতে কাউখালীতে রদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মারিশ্যা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান রাঙ্গামাটিতে ৫৩ মোবাইল ও ভুলে পাঠানো টাকা উদ্ধার করে ফেরত দিল ১৮ এপিবিএন রাঙ্গামাটিতে ছাত্রলীগ নেতা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ১২

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সুষ্ঠু নির্বাচনের দাবিতে সড়ক অবরোধের ডাক

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৩২৪ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় ঠ্যাঙাড়ে সন্ত্রাসী কর্তৃক নির্বাচনী এজেন্টদের হুমকি প্রদান ও নির্বাচনে অবৈধ প্রভাব খাটানোর জন্য ঠ্যাঙাড়েদের বাঘাইহাটে সশস্ত্রভাবে অবস্থানের প্রতিবাদে এবং বাঘাইহাট থেকে তাদেরকে গ্রেফতারসহ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে আজ শনিবার (৮ জুন ২০২৪) সড়ক অবরোধের ডাক দেয়া হয়েছে।

মাজলং নির্বাচন পরিচালনা কমিটি আজ ৭ জুন ২০২৪ সন্ধ্যায় এই অবরোধের ডাক দেয়। ইউপিডিএফ বাঘাইহাট ইউনিট এতে পূর্ণ সমর্থন জানিয়েছে।

মাজলং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বিপুল চাকমা (ফোন: ০১৮৬১৭৩৩৯২৬) জানান, শুক্রবার দুপুর ১:৩০টারে দিকে তিনটি বড় মাইক্রোবাসে করে ৫০ জনের মতো ঠ্যাঙাড়ে সন্ত্রাসী বাঘাইহাটে যায়। তারা এখন কেপিএম-এর পরিত্যক্ত অফিসে সশস্ত্রভাবে অবস্থান করছে। এছাড়া কয়েকদিন আগে থেকে তারা চেয়ারম্যান পদপ্রার্থী অলিভ চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমিতা চাকমার নির্বাচনী এজেন্টদের হুমকি দিয়ে আসছে।

তিনি বলেন ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে না। তাই প্রশাসনকে অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।প্রেস বিজ্ঞপ্তি

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions