শিরোনাম
শিগগিরই চালু হচ্ছে সাজেকের পাহাড়চূড়ায় ১০ শয্যার হাসপাতাল দিল্লি জুড়ে যুদ্ধকালীন পরিস্থিতি প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি: পূজার আগে উসকানির আশঙ্কা করছে পুলিশ কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে উৎপাদনে ফিরাতে উদ্যোগ নিয়েছে সরকার– বিসিআইসি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ ভূঁইয়া: ছাত্ররাজনীতি থেকে  পার্বত্য উন্নয়নের নানা অধ্যায়ের সঙ্গে জড়িয়ে থাকা এক নেতার গল্প রাঙ্গামাটিতে কাউখালীতে রদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মারিশ্যা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ, সেলাই মেশিন ও আর্থিক সহায়তা প্রদান রাঙ্গামাটিতে ৫৩ মোবাইল ও ভুলে পাঠানো টাকা উদ্ধার করে ফেরত দিল ১৮ এপিবিএন রাঙ্গামাটিতে ছাত্রলীগ নেতা ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ১২

রঙ্গামাটির লংগদুতে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৩৮২ দেখা হয়েছে

রঙ্গামাটি:- রঙ্গামাটির লংগদু উপজেলায় ঝুলন্ত অবস্থায় জেসমিন আক্তার নামের এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ জুন) উপজেলার বাইট্টাপাড়া তিনটিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত কলেজ ছাত্রীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, জেসমিন আক্তারের মা মেয়েকে বাড়িতে রেখে টিসিবির পণ্য কিনতে রওনা দেন। তবে বাড়িতে ভুলে কার্ড ফেলে যাওয়ায় পথিমধ্যে থেকে আবারো বাড়িতে এসে দেখে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মেয়ের মরদেহ ঝুলে আছে। পরে তার আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত ছাড়া আপাতত কিছু বলা যাচ্ছে না বলে জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions