শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে মারমা তরুণীকে অপহরণ, ট্রাইব্যুনালে অভিযোগ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেলো নতুন ভিসি রাঙ্গামাটির বাঘাইছড়িতে গরুর হাটে মলম পার্টির ফাঁদে দুই ব্যবসায়ী এসির গ্যাস বিস্ফোরণে ওমান প্রবাসী রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান গ্রেফতার ৮ রাঙ্গামাটিতে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত

রাঙ্গামাটি জেলা পুলিশের দক্ষতা উন্নয়ন কোর্সের ১৭ তম ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৩০০ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্স কনফারেন্স রুমে বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচীর অংশ হিসেবে রাঙ্গামাটি জেলা পুলিশের ১৭ তম ব্যাচের ০১ (এক) সপ্তাহ মেয়াদী দক্ষতা উন্নয়ন কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
আজ সকালে অনুষ্টিতি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, বিপিএম, পিপিএম।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) দক্ষতা উন্নয়ন কোর্সটি পুলিশ সদস্যদের পুলিশিং কার্যক্রমের কর্মদক্ষতা বৃদ্ধি ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এই কোর্স থেকে প্রাপ্ত জ্ঞান পুলিশ সদস্যদের পুলিশিং কার্যক্রমের সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

পরে দক্ষতা উন্নয়ন কোর্সে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে শুভেচ্ছা স্মারক প্রদান এবং কোর্সটি সফলভাবে সম্পন্ন করায় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions