শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে মারমা তরুণীকে অপহরণ, ট্রাইব্যুনালে অভিযোগ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেলো নতুন ভিসি রাঙ্গামাটির বাঘাইছড়িতে গরুর হাটে মলম পার্টির ফাঁদে দুই ব্যবসায়ী এসির গ্যাস বিস্ফোরণে ওমান প্রবাসী রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযান গ্রেফতার ৮ রাঙ্গামাটিতে গৃহবধূ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন টিআইএন আছে, রিটার্ন নেই? জরিমানা-বাড়তি কর-সেবা বন্ধের ঝুঁকিতে লাখো মানুষ পার্বত্য অঞ্চলের প্রতিটি স্কুলে সঙ্গীত শিক্ষক ও ক্রীড়া শিক্ষক নিয়োগ করা হবে: পার্বত্য মন্ত্রী রাঙ্গামাটির বনরূপায় রাশেদ টেলিকমের উদ্যোগে জমকালো রিটেইল মিট অনুষ্ঠিত

খাগড়াছড়ির মা‌টিরাঙ্গা উপজেলার নবনির্বাচিত প্রতিনিধিগণ শপথ নিলেন

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২৬১ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নবনির্বাচিত মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন।

মঙ্গলবার (২৮ মে) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজের হলরুমে তাদের শপথবাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম। শপথ গ্রহণে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগের ডি আই জি নুরে আলম মিনা।

মা‌টিরাঙ্গা উপজেলায় নব-নির্বাচিত চেয়ারম্যান মো. আবুল কা‌শেম ভুইয়া, ভাইস চেয়ারম্যান আলী হো‌সেন, মহিলা ভাইস চেয়ারম্যান আ‌মেনা বেগম শপথ নেন।

উল্লেখ্য, ১ম ধাপের গত ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মা‌টিরাঙ্গা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে চেয়ারম্যান প‌দে আবুল কা‌শেম ভুইয়া কৈ মাছ প্রতীক নিয়ে ১৯ হাজার ২শত ৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: র‌ফিকুল ইসলাম আনারস প্রতীক নি‌য়ে ভোট পেয়েছেন ১০হাজার ৮শত ২১।

ভাইস চেয়ারম্যান পদে ১২ হাজার ৯শত ৪১ ভোট পেয়ে চশমা প্রতীক নি‌য়ে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন আলী হো‌সেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: জালাল মিয়া তালা প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৩০১ ভোট।

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ‌মেনা বেগম ফুটবল প্রতীকে ১৯ হাজার ৩শত ৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী ম‌নোয়ারা বেগমহাস প্রতী‌কে পেয়েছেন ১০হাজার ৯০৭ ভোট।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions