শিরোনাম
বঙ্গভবন ছেড়েছেন মো. সাহাবুদ্দিন সাহাবুদ্দিনের পদত্যাগে সংশয়মুক্ত বিএনপি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীে রাঙ্গামাটিতে সাইফুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত আন্দোলনের পর কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি অস্ত্র সংকটে ইরানে হামলা বাড়াচ্ছেন না ট্রাম্প রাষ্ট্রপতির পদত্যাগ সংবিধানসম্মত, গ্রেফতারের মতো কিছু দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের ধ্বংস করা দেশ গড়ে তুলছে বিএনপি: স্থানীয় সরকার মন্ত্রী রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে ধারালো দায়ের আঘাতে সাকিবুল ইসলাম নামে যুবকের মৃত্যু , বাবা-মা আটক ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

খাগড়াছড়ির রামগড়ে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৬৭৬ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির রামগড়ে সড়ক দুর্ঘটনায় আবুল কালাম (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার সকালে রামগড় স্থলবন্দরের রামগড়-ফেনী সড়কে ট্রাক্টর, মোটরসাইকেল ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম পৌরসভার তৈছালাপাড়ার মৃত নজির আহমেদের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রামগড় স্থলবন্দর এলাকার সামনে রামগড়-ফেনী সড়কে ট্রাক্টর, মোটরসাইকেল ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আবুল কালামকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার সময় আবুল কালাম মারা যান।

রামগড় থানার উপপরিদর্শক জাকারিয়া বলেন ‘দুর্ঘটনাস্থল থেকে ট্রাক্টর ও মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions