শিরোনাম
রাঙ্গামাটির বিলাইছড়িতে কৃষক পরিবারের ৫টি ঘর পুড়ে ছাই, নিঃস্ব পরিবারগুলো রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান

ফিলিস্তিনিদের তাঁবুতে ইসরায়েলের বোমা হামলা, নিহত ৪০

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৭ মে, ২০২৪
  • ২৪৮ দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:- গাজা দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাসকে লক্ষ্য করে রাফায় তথাকতিত ‘সেফ জোনে’ প্রিসিশন উইপন (নির্ভুল অস্ত্র) দিয়ে এই হামালা চালিয়েছে বলে ইসরায়েলি বাহিনী জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাফাতে ইসরায়েলি বিমান হামলার ফলে কমপক্ষে ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই বাস্তুচ্যুত নারী ও শিশু। যাদের ওপর ‘গণহত্যার হাতিয়ার’ দিয়ে হামলা চালানো হয়েছে। এসব মানুষ আগে থেকেই পানি, খাদ্য, ওষুধ, বিদ্যুৎ এবং জ্বালানি থেকে বঞ্চিত ছিল।

এদিকে স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওয়াফা বার্তা সংস্থা বলছে, তাল আস-সুলতানের তাঁবু ক্যাম্পে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০-এ দাঁড়িয়েছে।

সংস্থাটি প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) উদ্ধৃতি দিয়ে বলেছে যে তাঁবুর ভিতরে থাকা অনেক লোক আগুনে পুড়ে মারা গেছে।

তাল-আস-সুলতান এলাকায় এই হামলাসহ ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় জাবালিয়া, নুসেইরাত এবং গাজা সিটিসহ গাজার বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্রগুলোতে বোমাবর্ষণ করেছে এবং ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে এতে কমপক্ষে ১৬০ জন নিহত হয়েছেন।

৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে ৩৫ হাজার ৯৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরও ৮০ হাজার ৬৪৩ জন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions