শিরোনাম
ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে–ডনাল্ড ট্রাম্প ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র পাহারায় সশস্ত্র বাহিনীর লক্ষাধিক সদস্যসহ  আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ৮ লাখ সদস্য প্রস্তুত ১০ সংস্থা থেকে ২৮ হাজার পর্যবেক্ষক সক্ষমতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন,বিএনপি গত ১ ফেব্রুয়ারি সিইসির কাছে অভিযোগ জানায় ফেনসিডিলের বিকল্প চার নেশার সিরাপের ঢল শেষবেলায় কেন ইমেজ সংকটে সরকার বিদ্যুৎ-জ্বালানি খাতসহ তিন চ্যালেঞ্জে নির্বাচিত সরকার নির্বাচনের বডি ক্যামেরা কেনায় দুর্নীতি,জড়িত বেনজীর নাফিসার প্রতিষ্ঠান ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে হামলার বিচার চেয়ে এক ঘণ্টার আল্টিমেটাম এপস্টেইন ফাইল যেন জীবন্ত নরক: রাশিয়া দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

বান্দরবানে কেএনএফ সন্দেহে গ্রেপ্তার ৪ জন রিমান্ডে

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৩৫৯ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংক ডাকাতির ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য সন্দেহে গ্রেপ্তার করা পাঁচ সদস্যকে আদালতে তোলা হয়েছে।

রোববার (২৬ মে) দুপুরে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদের কারাগার থেকে প্রিজনভ্যানে করে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
এসময় থানচি থানার মামলায় আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইন চার আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেন এবং এক নারীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

বান্দরবান কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রিয়েল পালিত বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, থানচি থানার মামলায় পাঁচ আসামিকে আদালাতে তোলা হলে আদালত জেমিনিও বমকে (২০) জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। একই সঙ্গে বিচারক আসেলন চেও বম (১৯), ভাননুন নুয়াম বম (২৩), সেবা লাল নুং বম (১৯) এবং লাল সিয়াম লম বমের (৬০) একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। পরে তাদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আবার জেলহাজতে নিয়ে যায় পুলিশ।

গত ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এসব ঘটনায় চারটি মামলা হয়েছে। এদিকে ঘটনার পর বান্দরবানের রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় যৌথবাহিনীর অভিযান শুরু হয়েছে। চলমান এ অভিযানে এ পর্যন্ত কেএনএফের ৮৭ জন সদস্য ও সহযোগীকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions