শিরোনাম
দেশে ৬৫১ শীর্ষ চাঁদাবাজ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলা মোকাবিলায় ১০ লক্ষাধিক সৈন্য প্রস্তুত করছে ইরান হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ রাঙ্গামাটিতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন আড়াই শতাধিক লঞ্চ যাত্রীর প্রাণ রাঙ্গামাটিতে বাস দুর্ঘটনা আহত—২০ রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযান: ৪০০ পিস ইয়াবা ও নগদ অর্থসহ ৬ জন গ্রেফতার, এনিয়ে দুইদিনে ৩৬ জনকে গ্রেফতার রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান ১৯ জন গ্রেফতার, মাদকবিরোধী তৎপরতা জোরদার চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব, ৫ জন প্রত্যাহার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার

পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসে চাপা পড়েছেন ৩ শতাধিক মানুষ

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২৬৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধসে একটি পুরো গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে। এই বিশাল ভূমিধসে তিন শতাধিক মানুষ ও এক হাজার ১০০টির বেশি ঘরবাড়ি চাপা পড়েছে। এ ছাড়া শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। শনিবার (২৫ মে) স্থানীয় গণমাধ্যমের বরাতে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এঙ্গা প্রদেশের কাওকালাম গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে। গ্রামটি দেশটির রাজধানী পোর্ট মোরেসবি থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

অস্ট্রেলিয়ার উত্তরে প্রশান্ত মহাসাগরীয় দেশের সংবাদমাধ্যম পাপুয়া নিউগিনি পোস্ট কুরিয়ার জানিয়েছে, ভয়াবহ এই ভূমিধসে তিন শতাধিক মানুষ এবং এক হাজার ১৮২ ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়েছে। দেশটির সংসদ সদস্য আইমোস আকমের মন্তব্যের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি। পরে এই বিষয়ে আইমোস আকমের সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে তিনি সাড়া দেননি।

তবে শনিবার প্রতিবেশী অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এঙ্গা প্রদেশের মুলিতাকা অঞ্চলে ভূমিধসের কারণে ছয়টির বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ সম্পর্কে আরও জানতে কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে পোর্ট মোরেসবিতে অস্ট্রেলীয় হাইকমিশন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions