শিরোনাম
কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়লো গণপরিবহনের ভাড়া সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপি জোটের ৩৬ প্রার্থী বৈধ, স্বতন্ত্র থেকে একজন বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বান্দরবানে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিক অপহরণ কক্সবাজার ও নওগাঁয় সাত খুনের ঘটনায় চাঞ্চল্য প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ ইকো-ট্যুরিজমের প্রসারে বাংলাদেশ ও কানাডার কাজের সুযোগ রয়েছে : পার্বত্যমন্ত্রী রাঙ্গামাটির বাঘাইছড়ির দুর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট বান্দরবানে উজাড় হচ্ছে পাড়াবন, কাটা পড়ছে শতবর্ষী গাছ রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ায় একটি ইউনিট থেকে সর্বনিম্ন বিদ্যুৎ উৎপাদন

রাঙ্গামাটিতে ৭০০ পিস ইয়াবাসহ আটক ২

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ৩৫৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি :- রাঙ্গামাটি শহরে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতশো পিস ইয়াবা জব্দ এবং ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করেছে। বৃহস্পতিবার (২৩ মে) উন্নয়ন বোর্ড এলাকার একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত হলেন, কক্সবাজার জেলার মহেষখালী উপজেলার ২ নং ওয়ার্ডের পূর্বপাড়ার বাসিন্দা দিলু আরা প্রকাশ ইমু (২৮) এবং একই জেলার টেকনাফ উপজেলার ১ নং ওয়ার্ডের ফুলের ডেইল গ্রামের বাসিন্দা রাশেদ হাসান মেহেদী (৩৫)।

পুলিশ জানায়, উন্নয়ন বোর্ড এলাকায় একটি ভাড়া বাড়িতে ইয়াবা বিক্রি হচ্ছে গোপন সংবাদ পাওয়ার পর পুলিশ ওই বাড়ির মালিকের সহায়তা ৭০০ পিস ইয়াবাসহ দুইজন যুবক- যুবতীকে হাতেনাতে আটক করে।

রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী বলেন, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions