শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের ঘরের মানুষ এখন ‘শত্রু’! যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম টি ২০ ম্যাচ আজ

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৩৮৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ঝড়-বৃষ্টি বাংলাদেশ দলকে স্বাগত জানিয়েছিল। একদিন পর টেক্সাসের আকাশ পরিষ্কার হয়। বাংলাদেশ দুদিন অনুশীলন করেছে। হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স। সেখানে টি ২০ বিশ্বকাপের সহআয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিনটি টি ২০ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপে খেলতে নামার আগে দুদলের জন্যই সিরিজটি নিজেদের পরখ করে নেওয়ার সুযোগ। এই প্রথম দুদল কোনো আন্তর্জাতিক সিরিজে মুখোমুখি হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ সময় আজ রাত ৯টায় শুরু হবে।

এই কন্ডিশন বাংলাদেশকে এগিয়ে রাখতে পারে। হিউস্টন থেকে ডালাসের দূরত্ব আড়াইশ কিমি.। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ৮ জুন নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলা নিয়ে সমালোচনা থাকলেও বাংলাদেশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাকে প্রাধান্য দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে স্বাগতিক যুক্তরাষ্ট্র নিজেদের প্রথম দুটি ম্যাচ খেলবে। যুক্তরাষ্ট্র শিবিরে এমন একজন রয়েছেন, যিনি বাংলাদেশের অধিকাংশ ক্রিকেটার সম্পর্কে ভালো ধারণা রাখেন। বাংলাদেশের সাবেক প্রধান কোচ ও অনূর্ধ্ব-১৯ দলের কোচ স্টুয়ার্ট ল। গত মাসে তিনি যুক্তরাষ্ট্রের প্রধান কোচ হিসাবে নিয়োগ পেয়েছেন। সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ থেকে শুরু করে তরুণ ক্রিকেটারদের সম্পর্কে ভালো জানেন এই অস্ট্রেলিয়ান। অর্থাৎ, একসময় বাংলাদেশের ঘরের মানুষ আজ শত্রু। ২০১২ সালে তিনি দলের প্রধান কোচ এবং সাম্প্রতিককালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন ল।

কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি বাংলাদেশের লক্ষ্য ব্যাটারদের রানে ফেরানো। বাজে ফর্ম থাকা সত্ত্বেও টি ২০ বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন লিটন দাস। টিম ম্যানেজমেন্ট তাকে রানে ফেরাতে মরিয়া, ইনজুরি কাটিয়ে দলে ফেরা সৌম্য সরকার এখনো জড়তামুক্ত হতে পারেননি। টপঅর্ডার ব্যাটারদের মধ্যে রানের খোঁজে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।

যুক্তরাষ্ট্র দলে রয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার কোরি অ্যান্ডারসন। সাত বছর আগে এই অ্যান্ডারসনই বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের হয়ে ৪১ বলে করেছিলেন ৯৪ রান। তিনি এখন খেলবেন যুক্তরাষ্ট্রের হয়ে। অ্যান্ডারসনের যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক হয়েছে গত মাসে। স্বাগতিকদের অধিকাংশ ক্রিকেটার বাইরে থেকে এসে যুক্তরাষ্ট্রে থিতু হয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions