শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

রাঙ্গামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফের সদস্যসহ দুইজন নিহত

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৩৭৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটি লংগদু উপজেলার মনপতি বাজার এলাকায় প্রতিপক্ষের গুলীতে এক ইউপিডিএফ কর্মী ও অপর এক গ্রামবাসী নিহত হয়েছেন। নিহতদের নাম তিনক চাকমা ও ধন্যমতি চাকমা ।
জানা গেছে, আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে লংগদু সদর ইউনিয়নের মনপুদি এলাকায় একটি ঘরে অবস্থান করছিলেন ইউপিডিএফের সদস্যরা। তারা সাংগঠনিক কাজে সেখানে গিয়েছিলেন।
এ সময় প্রতিপক্ষের সশস্ত্র সদস্যরা বাড়ী ঘেরাও ব্রাশ ফায়ার করে। এতে ইউপিডিএফ কর্মী বিদ্যাধন চাকমা ওরফে তিলক ও গ্রামবাসী ধন্যমনি চাকমা ঘচনাস্থলে মারা যান। নিহত ইউপিডিএফ কর্মী বিদ্যাধনের বাড়ী বরকল উপজেলার সুবলং ইউনিয়নে। সে হাজাছড়া গ্রামের সমমনি চাকমার ছেলে।
লংগদু থানার ওসি হারুনুর রশীদ জানান দুজন নিহতের ঘটনা শুনেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তাঁরা ঘটনাস্থলে পৌঁছালে বিস্তারিত জানা যাবে।
এ দিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)- এক বিজ্ঞপ্তিতে ঘটনার জন্য জনসংহতি সমিতিকে দায়ী করে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে জেএসএস।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions