শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

আরও ৫২ জনকে বহিষ্কার করল বিএনপি

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৫ মে, ২০২৪
  • ২৭৭ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- দলীয় সিদ্ধান্ত অমান্য করে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় আরও ৫২ জনকে বহিষ্কার করেছে বিএনপি। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কার ৫২ জনের মধ্যে রয়েছেন চেয়ারম্যান প্রার্থী ১৭ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ২৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৯ জন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৪ জন, বরিশাল বিভাগে ৫, ঢাকা বিভাগে ৪, ময়মনসিংহ বিভাগে ৯, সিলেট বিভাগে ৭, চট্টগ্রাম বিভাগে ১, কুমিল্লা বিভাগে ৬ ও খুলনা বিভাগে ৪ জনকে বহিষ্কার করা হয়েছে। কেবল ফরিদপুর বিভাগে এ ধাপে কেউ বহিষ্কার হয়নি।

এর আগে, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় ১৪৪ নেতাকে বহিষ্কার করে দলটি। তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions