শিরোনাম
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে নির্বাচন উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত জাপানের চোখধাঁধানো জয় ‘আয়রন লেডি’ তাকাইচির ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা ! সিসি ও বডি–ওর্ন ক্যামেরা থেকে ফুটেজ নেয়ার পরামর্শ যেসব কারণে ভোট বাতিল হতে পারে পার্বত্য চট্টগ্রামের ত্রিমুখী নির্বাচনী বাস্তবতা উত্তাপ, নীরবতা ও নেপথ্য সমঝোতার রাজনীতি পার্বত্য চট্টগ্রামের নির্বাচন ও সংবিধান: রাষ্ট্র কি নীরবে সীমান্ত হারাচ্ছে? পার্বত্য চট্টগ্রামের ভোট: ব্যালট নয়, ভয়ের রাজনীতি ও রাষ্ট্রের নীরব পশ্চাদপসরণ পার্বত্য চট্টগ্রামের নির্বাচন: ভোট নয়, ক্ষমতার অদৃশ্য মানচিত্র রাঙ্গামাটির দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম ও নির্বাচন সংশ্লিষ্ট লোকবল সন্ন নির্বাচনে সশস্ত্র বাহিনীর বিশেষ ভূমিকা

রাঙ্গামাটিতে সাংবাদিকে সিএনজি চাপা : পুলিশের হাতে চালক আটক

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৩০৮ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির এক নারী সাংবাদিকে সিএনজি দিয়ে চাপা দিয়ে পালানোর সময় চালকে হাতে নাতে আটক করেছে পুলিশ। তার নাম- মো. সফিউল ইসলাম (২৫)। সে শহরের রিজার্ভ বাজার এলাকার ২নং পাথর ঘাটা এলাকার ভাড়াটিয়া। সোমাবার দুপুরের দিকে রাঙ্গামাটি শিমুল তলী এলাকার পাসর্পোট অফিসের সামনে এ ঘনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শহরের শিমুল তলী এলাকার রাঙ্গামাটি পাসর্পোট অফিসের সামনে সিএনজি (অটোরিক্সা) (রাঙ্গামাটি থ, ১১-০৫৯৯) গাড়ির চালক মো. সফিউল ইসলাম নিউজ২৪ টেলিভিশনের স্টাফ রিপোর্টার, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি ও রাঙ্গামাটি জানালিস্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ফাতেমা জান্নাত মুমু’র স্কুটিকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে আহত হয়। একই সাথে তার স্কুটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এসময় স্থানীয়রা আহত সাংবাদিকে উদ্ধার করে সিএনজি চালকে হাসপাতালে নিতে বলেন। কিন্তু সিএনজি চালক আরও কয়েকজন বকাটে ছেলে পেলে ডেকে আনে। তাদের সাহাযে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ব্যাপারে আহত সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু বলেন, গাড়িটা আমাকে কেন চাপা দিলো আমি বুঝতে পারিনি। আমি যে পাশে ছিলাম। সে পাশে ওই সিএনজি আসার কথা না। পুরোপুরি উল্টো দিক থেকে সে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আসে। আমাকে চাপা দেন। আমার পা কেটে গেছে। বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছি। আমার পা দিয়ে রক্ত পরতে দেখেও, সে আমাকে হাসপাতালে যাওয়ার জন্যও সহযোগিতা করেনি। উল্টা ক্ষমতা দেখিয়ে পালিয়ে যায়। বিষয়টি আমি রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদকে অবগত করি। তিনি সাথে সাথে ব্যবস্থা নেন। গাড়িসহ চালকে মানিকছড়ি চেকপোষ্টে আটক করেন পুলিশ।
এ ঘটনায় সাংবাদিক নেতারা বলেন, অদক্ষ চালক। আর অবৈধ সিএনজির বেপরোয়ার কারণে রাঙ্গামাটি শহরে প্রায় প্রতিদিন ঘটছে এমন ঘটনা। রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, আটক চালকের বিরুদ্ধে শাস্তি মুলক ব্যবস্থাগ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions