শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

ঢাকার হোটেল-রেস্টুরেন্টে মূল্যছাড় পাবেন পুলিশ সদস্যরা

রিপোর্টার
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২৫৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- ট্যুরিস্ট পুলিশের আওতাধীন ঢাকা অঞ্চলের বিভিন্ন হোটেলে থাকা এবং খাওয়ার ওপর বিশেষ মূল্যছাড় পাবেন পুলিশ সদস্যরা। গত ২৬ এপ্রিল ট্যুরিস্ট পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার (এসপি) নাইমুল হক এ-সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন সদর দপ্তরে (ট্যুরিস্ট পুলিশ)।
‘বাংলাদেশ পুলিশ সদস্যদের জন্য বিভিন্ন হোটেল-রিসোর্ট, রেস্টুরেন্ট ও ট্যুর অপারেটরদের কাছ থেকে ডিসকাউন্ট অফার (প্রস্তাব) প্রাপ্তি প্রসঙ্গে’ লেখা ওই চিঠিতে ২৬টি হোটেল ও রেস্তোরাঁর তালিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ১২টি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং ১৪টি রেস্টুরেন্ট রয়েছে। হোটেলে সর্বনিম্ন ৫০ শতাংশ ডিসকাউন্টে থাকতে পারবেন পুলিশ সদস্যরা। আর রেস্টুরেন্টে খাওয়ার ক্ষেত্রে ২০ শতাংশ ছাড় পাবেন।

এ বিষয়ে এসপি নাইমুল হক বলেন, বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন অঞ্চল থেকে পুলিশ সদস্যদের ঢাকায় আসতে হয় এবং রাত যাপন করতে হয়। সরকারিভাবে তাদের যে ভাতা দেওয়া হয়, সেটি প্রয়োজনের তুলনায় খুবই কম। তাই হোটেল ও রেস্টুরেন্টের সঙ্গে চুক্তি থাকলে দেখা যায়, তারা একটু কম খরচে থাকা-খাওয়ার সুযোগ পান। এতে পুলিশ সদস্যদের সুবিধা হয়।

ট্যুরিস্ট পুলিশের ঢাকা অঞ্চলের এ কর্মকর্তা আরও বলেন, এটা অনেকটা করপোরেট চুক্তির মতোই। হোটেল-রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বিভিন্ন গ্রুপকে এ ধরনের প্রস্তাব করে থাকে। পুলিশ সদস্যদের জন্যও তারা এই প্রস্তাব করেছে। কক্সবাজার, সিলেটসহ বিভিন্ন অঞ্চলের হোটেল ও রেস্টুরেন্টের সঙ্গে পুলিশের এ ধরনের চুক্তি রয়েছে। ঢাকা অঞ্চলে হয়তো কিছুদিন হলো শুরু হয়েছে। সরকারি প্রয়োজনে এবং দায়িত্ব পালনের জন্য এলে পুলিশ সদস্যরা এ ধরনের সুবিধা পাবেন। এ ক্ষেত্রে অবশ্যই পুলিশ সদস্যদের পরিচয়পত্র দেখাতে হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions