শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

কক্সবাজারের রামু উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৪৯৩ দেখা হয়েছে

কক্সবাজার:- আগামী ২৯ মে তৃতীয় ধাপের রামু উপজেলা পরিষদের নির্বাচনে ৩ টি পদে ১০ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৩ মে) সকাল ১১ টায় কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন প্রার্থীদের মাঝে এই প্রতীক বরাদ্দ দেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

চেয়ারম্যান পদে সোহেল সরওয়ার কাজল (আনারস), সিরাজুল ইসলাম ভূট্টো (মোটর সাইকেল), মোহাম্মদ ইউসুফ ইকবাল (মুকুট) প্রতীক পেয়েছেন।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে সালাহ উদ্দিন (তালা), মোস্তাক আহমদ (টিউবওয়েল) , কায়সার কামাল চৌধুরী শিমুল (মাইক), মো. আবদুল্লাহ সিকদার (চশমা) ও মোহাম্মদ নেজাম উদ্দিন (উড়োজাহাজ) প্রতীক বরাদ্দ পেয়েছেন ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফসানা জেসমিন পপি (কলস) ও মুসরাত জাহান মুন্নি (প্রজাপতি) প্রতীক বরাদ্দ পেয়েছেন ।

প্রসঙ্গত, রামুর ৬৪ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ৯৫১ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ৯৯ হাজার ১২৫ জন। নারী ভোটার রয়েছে ৮৭ হাজার ৮২৬ জন। আগামী ২৯ মে ৬৪ টি কেন্দ্রের ৪৩৪ টি ভোট কক্ষে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions