শিরোনাম
কিলোমিটার প্রতি ১১ পয়সা বাড়লো গণপরিবহনের ভাড়া সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপি জোটের ৩৬ প্রার্থী বৈধ, স্বতন্ত্র থেকে একজন বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বান্দরবানে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিক অপহরণ কক্সবাজার ও নওগাঁয় সাত খুনের ঘটনায় চাঞ্চল্য প্রত্যেক উপজেলায় সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ বরাদ্দ ইকো-ট্যুরিজমের প্রসারে বাংলাদেশ ও কানাডার কাজের সুযোগ রয়েছে : পার্বত্যমন্ত্রী রাঙ্গামাটির বাঘাইছড়ির দুর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট বান্দরবানে উজাড় হচ্ছে পাড়াবন, কাটা পড়ছে শতবর্ষী গাছ রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ায় একটি ইউনিট থেকে সর্বনিম্ন বিদ্যুৎ উৎপাদন

টেকনাফ সীমান্তে আবারও গুলির শব্দ, আতঙ্কে সাধারণ মানুষ

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ৮ মে, ২০২৪
  • ৩৬২ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- কক্সবাজারের টেকনাফে মিয়ানমারের রাখাইন থেকে আবারও গুলি ও বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। অশান্ত হয়ে উঠছে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের অংশ। এতে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।

সোমবার রাত থেকে মংডু টাউনশিপের ১০ কিলোমিটার উত্তরের কাওয়ারবিল এলাকা থেকে বিস্ফোরণের শব্দ আসছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত এ শব্দ শোনা গেছে।
সীমান্ত এলাকার বাসিন্দারা বলছেন, দেশটির মংডু টাউনশিপের উত্তরের কয়েকটি গ্রামে সোমবার রাত থেকে দফায় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সংঘাতের মধ্যেই শনি-রবিবার এ দুদিনে কয়েক দফায় নাফ নদী অতিক্রম করে মিয়ানমারের সীমান্তরক্ষা বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১২৮ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নতুন করে বিজিপির কোনো সদস্য বাংলাদেশে আশ্রয় নেননি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, গত রাত থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা নেই। এমন পরিস্থিতিতে স্থানীয় জেলেদের ঝুঁকি নিয়ে নাফ নদীতে মাছ শিকার করতে নিষেধ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions