শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

খাগড়াছড়িতে কুয়া খনন করতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৬০২ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির গুইমারা উপজেলার পানির কুয়া খনন করতে গিয়ে মাটিচাপায় মো. বেলাল হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে তাঁর মৃত্যু হয়।

মৃত বেলাল উপজেলার হাফছড়ি ইউনিয়নের দক্ষিণ হাফছড়ি গ্রামের ফুল মিয়ার ছেলে।

মৃতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বেলাল আজ সকালে স্ত্রী আয়শা বেগমকে নিয়ে বাড়ির পাশে খাওয়ার পানির সন্ধানে কুয়া খনন করতে যান। আয়শা স্বামীর জন্য দুপুরের খাবার নিতে ঘরে যান। ফিরে এসে স্বামীকে মাটিচাপা অবস্থায় দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে। পরে মানিকছড়ি হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন।

তাঁর পরিবার জানায়, খরা মৌসুমে খাওয়ার পানির সংকটে থাকেন তাঁরা। দূরে গিয়েও বিশুদ্ধ পানি জোটে না। এ কারণে বেলাল স্ত্রীকে নিয়ে কুয়া খুঁড়তে (খনন কনতে) যান।

হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক মহি উদ্দীন জানান, হাসপাতালে নেওয়ার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions