শিরোনাম
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক দিল্লিতে অস্বস্তি, ঢাকার কড়া অবস্থান, বাড়ছে কূটনৈতিক টানাপোড়েন,প্রধানমন্ত্রীর সফর নিয়ে ভারতীয় মিডিয়া মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন চ্যালেঞ্জ সামলে এগোচ্ছে সরকার বাংলাদেশের ব্যাটিং ধস, ৬ উইকেট হারিয়ে লাঞ্চে মার্কিন নিষেধাজ্ঞা সব দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’: ইরান কর্মস্থলে না থাকলে বেতন পাবেন না চিকিৎসক-স্বাস্থ্যকর্মীরা সরকারি ব্যাংকে টাকা রাখা মানেই কি নিরাপদ? পশ্চিম তীরে গুরুতর রাজনৈতিক ক্ষতির মুখে ইসরায়েল মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের

রাঙ্গামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনের সুইচ ইয়ার্ডে অগ্নিকাণ্ড

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৫ মে, ২০২৪
  • ২৮১ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) সাব স্টেশনের সুইচ ইয়ার্ডে রবিবার (৫ মে) সকাল সাড়ে ৭ টায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের।

তিনি বলেন, রবিবার সকালে বজ্রপাতসহ ঝড়, বৃষ্টি হওয়ায় বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, সকাল ৭.৪৫ এর দিকে কাপ্তাই বিদ্যুৎ সাপ্লাই কেন্দ্র হতে বিদ্যুৎ চালু করার জন্য সাবস্টেশনের সুইচ ইয়ার্ড চালু করতে গেলে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লেগে যায়।

সাথে সাথে কাপ্তাই ফায়ার সার্ভিসকে খবর দিলে তাঁরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ট্রান্সফরমারে বড় ধরনের ক্ষতি হয়নি। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা তদন্ত করে নিরুপণ করা হবে।

কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন বলেন, সকাল ৭.৫০ এর দিকে আমরা আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সকাল ৮.৫০ এর দিকে আগুন নিয়ন্ত্রণে আনি। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে আমাদের ধারণা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions