শিরোনাম
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৮ হত্যা কান্ডের বিচার হয়নি ৭ বছরেও মধ্যপ্রাচ্যের কিছু স্মৃতি ও বর্তমান ইরান যুদ্ধ পার্বত্য চট্টগ্রামের সীমান্ত সড়ক: অপার সম্ভাবনার নতুন দিগন্ত রাঙ্গামাটির বনরুপা উত্তর বাজার ব্যবসায়ী সমিতির স্নেহাশীষ চাকমা আশীষ ও সাধারণ সম্পাদক জিকেসন চাকমা পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণ: ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন পার্বত্য অঞ্চলে ৭ পয়েন্ট দিয়ে সশস্ত্রগোষ্ঠীর কাছে ঢুকছে অস্ত্র; হুমকি হয়ে দাঁড়িয়েছে অবৈধ অস্ত্রের আঞ্চলিক নেটওয়ার্ক ইরান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক সরবরাহ ও খাদ্য নিরাপত্তায় বড় ধাক্কা শীর্ষ নেতাদের মৃত্যুতে ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়বে না, দাবি বিশ্লেষকদের মার্কিন হামলায় লারিজানি-সলেমানি নিহতের খবর নিশ্চিত করলো ইরান ইরানের হামলায় নিহত ২০০ মার্কিন সেনা, আহত ৩০০০: প্রেস টিভি

বান্দরবানের সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ২ বাংলাদেশি আহত

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৫ মে, ২০২৪
  • ৩১৩ দেখা হয়েছে

বান্দরবান:- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মিয়ানমারে সীমান্তের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে ২ বাংলাদেশি গুরুতর আহত হয়েছে।

শনিবার (৪ মে) বিকেলে নাইক্ষ্যংছড়ির সীমান্ত পিলার ৪৭-৪৮ এর মধ্যবর্তী শূন্য লাইন থেকে আনুমানিক ৩০০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি গ্রামের বাসিন্দা মৃত মোহাম্মদের ছেলে নুরুল আবছার (১৮) এবং নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের কম্বনিয়া গ্রামের আলী আহমদের ছেলে মো. বাবু (১৭)।

জানা যায়, স্থলমাইন বিস্ফোরণে আহতদের চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পরবর্তীতে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয়রা জানান, আহতরা চোরাকারবারি, ইয়াবা এবং গরু পাচারের উদ্দেশ্যে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করে। পরে স্থলমাইন বিস্ফোরণে আহত হয়।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions