শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর বেইজিংয়ে অজিত দোভাল-চীনা ভাইস প্রেসিডেন্টের বৈঠক,সম্পর্কে নতুন সমীকরণ বাংলাদেশের কাছে হেরে ‘ওরকম’ উইকেট বানিয়েছে অস্ট্রেলিয়া ৬ মাসে সরকারের অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াত বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ রাঙ্গামাটিতে মাদকবিরোধী র‌্যালি ও মতবিনিময় সভা হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট

নাগার সঙ্গে প্রেমের গুঞ্জন, কে এই অভিনেত্রী?

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৫ মে, ২০২৪
  • ৩৭৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বিচ্ছেদের দু’বছর পার হয়নি এখনও। এর মধ্যেই নাকি ফের বিয়ের পিঁড়িতে বসার কথা ভাবছেন দক্ষিণী তারকা অভিনেতা নাগা চৈতন্য! গত কয়েক দিন ধরেই এ নিয়ে নানা জল্পনা। নাগা চৈতন্যের মতো জনপ্রিয় তারকা বলে কথা! তার উপরে সামান্থা রুথ প্রভুর সঙ্গে তার দাম্পত্যজীবন ও বিবাহবিচ্ছেদ নিয়ে কম জলঘোলা হয়নি।

সামান্থার সঙ্গে বিচ্ছেদের পরে ‘মেড ইন হেভেন’ খ্যাত অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নাম জড়ায় নাগা চৈতন্যের। যদিও জনসমক্ষে নিজেদের সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেননি দু’জনের কেউই। তবে নিন্দুকেরা বলেছেন, সম্প্রতি দু’জনেই নাকি একান্ত ঘুরে বেড়িয়েছেন! শোভিতার ছবিতে নাকি ঝলক মিলেছে নাগার! সমাজমাধ্যমের পাতায় নাগা ও শোভিতার দেওয়া ছবিগুলো একই জায়গায় তোলা বলেই অনুমান নেটপাড়ার একাংশের। সত্যিই কি নাগার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী?
শোভিতাকে প্রেম নিয়ে প্রশ্ন করতেই তিনি জানান, সর্বক্ষণই প্রেমে রয়েছেন তিনি। প্রেমই হল তার জীবনের চালিকাশক্তি। শোভিতার কথায়, ‘পর্দায় যে ধরনের চরিত্রে আমাকে দেখা যায়, তাতে মনে হয়, আমি মানুষ হিসেবে অত্যন্ত শক্ত ও দৃঢ়চেতা, উচ্চাকাঙ্ক্ষী। তবে বাস্তবে আমি অল্পেতে খুশি। আমার কাছে ভালবাসা মানে ভক্তি। আসলে ভালবাসলে আমার মনে হয়, তার মধ্যেই হারিয়ে যাই।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions