শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

আরও ৩৬ বিজিপির বাংলাদেশে প্রবেশ

রিপোর্টার
  • আপডেট সময় শনিবার, ৪ মে, ২০২৪
  • ৪৩৯ দেখা হয়েছে

কক্সবাজার:- মিয়ানমারের চলমান সংঘাতের মুখে প্রাণ বাঁচাতে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ৩৬ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।

শনিবার ভোরে টেকনাফের নাজিরপাড়া, দক্ষিণ জালিয়াপাড়া ও জালিয়াপাড়া থেকে তারা প্রবেশ করেছেন বলে অনেকেই জানিয়েছেন। তবে ৩৬ জনের মধ্যে কে কোন পদবির তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের বর্তমানে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির আওতাধীন হ্নীলা বিওপির পাশে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে।

জানা গেছে, সকালে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে বিজিপি সদস্যরা বাংলাদেশে প্রবেশের সঙ্গে সঙ্গে তাদের আটক করে বিজিবি। পরে তাদের নিরস্ত্রকরণ করে বিজিবি হেফাজতে নিয়ে যাওয়া হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়ার যায়নি। ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মদের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেই। আপনাদের যদি তথ্যের প্রয়োজন হয় তা হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions