শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

রাঙ্গামাটিতে পাহাড় ধসে যান চলাচল বন্ধ

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২৭০ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- রাঙ্গামাটির বাঘাইছড়িতে ভারি বৃষ্টিতে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ মে) রাতে উপজেলার বাঘাইছড়ি দীঘিনালা সড়কের দুইটি নামক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে। এ সময় বাঘাইছড়ির সঙ্গে সারাদেশের যান চলাচল বন্ধ হয়।

শুক্রবার (৩ মে) সকাল থেকে কোন যানবাহন বাঘাইছড়ি ছেড়ে আসতে পারেনি ও বাঘাইছড়িতে ঢুকতেও পারেনি।

বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি ইউএনও শিরিন আক্তার জানান, ভারি বৃষ্টিতে পাহাড় ধসে এই সড়কে যান চলাচল বন্ধ আছে। তবে মাটি সরানোর কাজ চলছে।

খাগড়াছড়ির সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী তৌহিদুল বারী জানান, গতকালের ভারীবৃষ্টিতে দীঘিনালা সড়কের জামতলী বেইলি ব্রিজটি নরবরে হয়েছে।

তিনি জানান, ব্রিজটির মেরামতের কাজ চলছে। সেটি ঠিক হলে, পাহাড় ধসের মাটি সরানোর গাড়ি খাগড়াছড়ি থেকে পাহাড় ধসের স্থলে যেতে পারবে। এতে একটু সময় লাগতে পারে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions