শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

জীবনের কোনো দাম নেই 

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৩৮১ দেখা হয়েছে
জীবনের কোনো দাম নেই
———————————
                           — রোকন উদ্দিন রোকন
দিগন্ত বিস্তৃত মুক্ত পৃথিবীতে  আমি এক বুনো রাজ হাঁস
নীল সমুদ্র, ধুসর পাহাড় আর অবারিত সবুজ বনানী জুড়ে
সর্বত্র আমার অবাধ বিচরন, উড়াউড়ি আর ডুব সাঁতার ।
আমার রাজ্যের অধিপতি আমি  এবং সুবোধ প্রজা
দুইয়ে মিলে কভূ আত্ম মগ্ন,  কখনও চন্চল দুরন্তপনা
এভাবেই চলেছে জীবন প্রবাহ,  জীবনের গতি ধারা ।
হটাত বদলে গেল প্রকৃতি, পরিবেশ আর সমাজের শৃঙ্খলা
কোনো এক অশুভ শক্তির  ভয়ঙ্কর কালো থাবা
লন্ড ভন্ড করে দিল সমাজ, দেশ আর মানব সম্প্রদায় ।
বর্বরতার অন্ধকারে ঢেকে গেল  আলোকিত সমাজ, সভ্যতা
আমি ছিটকে পড়ে গেলাম  গভীর অন্ধকার কূপের তলদেশে
কক্ষচ্যুত নক্ষত্রের মতো,  স্বদেশে প্রবাসী যেমন হয় ।
এভাবে আর কতদিন ? কতো কাল ? কেউ তা জানেনা
একঘেয়েমীর চূড়ান্ত সীমায়,  পাগল হওয়ার দশা
নিজেকেই বিরক্ত লাগে,  সব কিছু চরম বিরক্তিকর ।
চলছে পৃথিবী, দেশ আর মানব সমাজ  আজ উল্টোরথে
আইন, বেআইন মাখামাখি,  ঘামে ভেজা শাসনের যাঁতাকলে
দেশে দেশে আজ যুদ্ধ যুদ্ধ খেলা,  জীবনের কোনো দাম নেই ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions