শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নাওয়াজের ইন্তেকাল বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরী কেন পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, নানা কৌতূহল ২০২৩ সালেই হাসিনাকে জানিয়েছিলাম ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের তৎপরতা চলছে,মনিরুলের তথ্য প্রকাশ সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে রিট খারিজ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা; সুযোগ সন্ধানী ইউপিডিএফ কি থামবে? চট্টগ্রামের হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি আগামী অর্থবছরের সময়কাল এপ্রিল থেকে মার্চ ঢাকায় আসছে ভারতের বাণিজ্য প্রতিনিধিদল প্রেমিককে ভিডিও কলে রেখে অভিনেত্রী রিধিকার আত্মহত্যা

খাগড়াছড়িতে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৩১৩ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- খাগড়াছড়ির পানছড়িতে বৃষ্টি প্রার্থনা করে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। এতে অংশ নেয় বিপুল সংখ্যাক মুসল্লি। বুধবার পানছড়ি ইসলামিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসা মাঠে এ নামাজ ও দোয়া প্রার্থনা করা হয়।

পানছড়ি উপজেলার তোহিদী জনতার উদ্যেগে আয়োজিত নামাজে ইমামের দায়িত্ব পালন করেন পানছড়ি বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. দলিলুর রহমান। নামাজের পূর্বে ‘সালাতুল ইসতিসকা” নিয়ে আলোচনা করেন উল্টাছড়ি ইউনিয়ন ইমাম ও ওলামা পরিষদের সভাপতি মাওলানা মো. দানেশ আলী, সাবেক সভাপতি ও মধ্যনগর মাদ্রাসার পেশ ইমাম মুফতি মো: মহি উদ্দিন, দমদম মসজিদের ইমাম মাওলানা মো. আনোয়ার হোসেন, পানছড়ি ইসলামিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. আবুল কাশেম, ইমাম ও ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মো. সিরাজুল ইসলাম। নামাজ শেষে মোনাজাতে পাপমুক্তি এবং রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করেন মুসল্লিরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions