শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

বৃহত্তর চট্টগ্রামে বাস ধর্মঘট, রাঙ্গামাটি ছাড়েনি কোনো বাস

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২৮৯ দেখা হয়েছে

রাঙ্গামাটি:- কাপ্তাই-চট্টগ্রাম সড়কে বাস পোড়ানোর প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রাম বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে রাঙ্গামাটিতে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করছে বাস মালিক-শ্রমিকরা।

রোববার (২৮ এপ্রিল) সকাল থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘটের কারণে রাঙ্গামাটি-চট্টগ্রাম, রাঙামাটি-খাগড়াছড়ি, রাঙামাটি-বান্দরবানসহ অভ্যন্তরীণ কোনো রুটে কাউন্টার থেকে বাস ছেড়ে যায়নি। সকাল থেকে সব রুটের বাস কাউন্টারগুলো বন্ধ রয়েছে।

এ ছাড়াও সকালে বিআরটিসি বাস চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি ছেড়ে আসলেও রাঙ্গামাটি থেকে কোনো বিআরটিসি বাস ছেড়ে যাচ্ছে না।

এতে দুর্ভোগে পড়েছেন রাঙ্গামাটির বিভিন্ন উপজেলা থেকে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশে আসা যাত্রীরা এবং রাঙ্গামাটি চট্টগ্রামসহ খাগড়াছড়ি ও বান্দরবানের যাত্রীরা।
তবে এতে বাড়তি ভাড়া গুনলে সিএনজি অটোরিকশাযোগে রাঙ্গামাটি থেকে রানীহাট ও চট্টগ্রাম বিআরটিএ পর্যন্ত যাওয়া যাচ্ছে।

সিএনজি অটোচালক রাকিব জানান, বাস চলছে না তাই সিএনজি রানীহাট পর্যন্ত ভাড়া নিয়ে যাচ্ছি।

জুরাছড়ি থেকে আসা যাত্রী রুপায়ন চাকমা জানান, আমি জুরাছড়ি থেকে ভোরে রওনা দিয়ে হ্রদে পানি না থাকায় সাড়ে ১১টায় কয়েকটি নৌকা পাল্টে সদরে এসেছি। চট্টগ্রামে আমার একটা কাজ আছে, আজকেই যেতে হবে। কিন্তু এখানে এসে দেখি বাস চলছে না। এখন সিএনজিযোগে ভেঙে ভেঙে যেতে হবে। খরচ দ্বিগুণ পড়বে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions