শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

অসুস্থ পৃথিবী

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২৬২ দেখা হয়েছে

ফাতিমা কানিজ
“””””””””””””””””””””””””” 🌿
আমাদের নিঃশ্বাস একসময় ভারী হয়ে আসতো
এখন মনে হয় বন্ধ হয়ে আসছে
দিন দিন এগুচ্ছি অকাল মৃত্যুর দিকে।
খুব কাছের প্রিয় মানুষগুলো দূরে চলে যাচ্ছে
ভালো ভাবে বেঁচে থাকার আশায়।
বৈষম্য বাড়ছে, স্বপ্ন হারিয়ে যাচ্ছে
তাপদাহে পুড়ে যাচ্ছে ইচ্ছে গুলো।
সব থেকেও যেন কিছু নেই!
আগের মতো হৈ হুল্লোড় নেই
মাঠে মাঠে খেলা নেই, পুকুর জলে ঝাঁপাঝাপি নেই
চার দেয়ালের চৌকোণায় চলছে শুধু মস্তিষ্ক চর্চা।

মানুষ গুলো ছুটছে তো ছুটছে, অদম্য সে রেস
সবার শুধু চাই চাই আর চাই
চারিদিকে ফ্রাস্ট্রেশন আর ফ্রাস্ট্রেশন।
এখানে হেমন্ত নেই, নেই ফসলের সুমিষ্ট ঘ্রাণ
বর্ষার কদম আর বৃষ্টির জলে ভিজে না
হাড় কাঁপানো শীত আসেনা কুয়াশা চাদর গায়ে।
ঘুঘু ডাকা ভোর নেই, শাপলা শালুকের বিল নেই
নদীর বুকে চলে ডেজার,বোল্ডোজার
খেলার মাঠে তৈরি হয় বহুতল,,শপিংমল।
আমরা কি করে বাঁচবো?
ফুল পাখিদের সাথে আমাদের পরিচয় নেই
বৃক্ষের সাথে গভীর বন্ধুত্ব নেই।
ধরনীকে কাটাছেঁড়া করে
প্রজন্মের জন্য রেখে যাচ্ছি
অসুস্থ আর অনিশ্চিত এক ভবিষ্যৎ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions