শিরোনাম
দেশে ৬৫১ শীর্ষ চাঁদাবাজ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলা মোকাবিলায় ১০ লক্ষাধিক সৈন্য প্রস্তুত করছে ইরান হরমুজ প্রণালি দিয়ে চলতে পারবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ রাঙ্গামাটিতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন আড়াই শতাধিক লঞ্চ যাত্রীর প্রাণ রাঙ্গামাটিতে বাস দুর্ঘটনা আহত—২০ রাঙ্গামাটিতে মাদকবিরোধী অভিযান: ৪০০ পিস ইয়াবা ও নগদ অর্থসহ ৬ জন গ্রেফতার, এনিয়ে দুইদিনে ৩৬ জনকে গ্রেফতার রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযান ১৯ জন গ্রেফতার, মাদকবিরোধী তৎপরতা জোরদার চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব, ৫ জন প্রত্যাহার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ গ্রেপ্তার

দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে মাহাথির মোহাম্মদ

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২৪৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত হচ্ছে। মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী সংস্থা বলছে, দুর্নীতিতে মাহাথির মোহাম্মদের দুই ছেলের বিরুদ্ধেও তদন্ত হচ্ছে।

মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী কমিশনের (এমএসিসি) প্রধান আজম বাকি বলেন, ‘যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে তার মধ্যে মাহাথির অন্যতম।’ উত্তরপূর্ব কেলানতান রাজ্যে সাংবাদিকদের দুর্নীতিবিরোধী কমিশনের প্রধান বলেন, ‘প্রথমে তদন্ত শেষ হতে দিন।’
মাহাথির মোহাম্মদ ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত মালয়েশিয়ার নেতৃত্ব দেন। এরপর ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত পুনরায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার একজন মুখপাত্র দুর্নীতিবিরোধী কমিশনের তদন্তের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

প্যান্ডোরা ও পানামা পেপারস ফাঁসের পর তদন্তের অংশ হিসেবে গত জানুয়ারিতে মাহাথিরের বড় দুই ছেলে মির্জান মাহাথির ও মোখজানি মাহাথিরকে তাদের সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ দেয় দুর্নীতিবিরোধী কমিশন (এমএসিসি)।

৯৮ বছর বয়সী মাহাথির বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। আনোয়ার ইব্রাহিম ২০২২ সালে দুর্নীতির মূলোৎপাটনের অঙ্গীকার করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

কারাগারে যাওয়ার আগে ১৯৯০-এর দশকে মাহাথিরের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেন আনোয়ার ইব্রাহিম। রাজনৈতিক প্রতিপক্ষকে লক্ষ্যবস্তু করার অজুহাত হিসেবে দুর্নীতিবিরোধি কমিশনকে ব্যবহার করার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। জোর দিয়ে আনোয়ার ইব্রাহিম বলেছেন, তিনি আইনি মামলায় হস্তক্ষেপ করেন না।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions