শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

সউদীতে ভারী বর্ষণ, ডুবে গেছে রাস্তাঘাট

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৩৩১ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- সউদী আরবে ভারী বৃষ্টিপাতে পানিতে অসংখ্য রাস্তাঘাট ডুবে গেছে। অনেক জায়গায় বৃষ্টিতে ভেসে গেছে গাড়ি।

সউদীর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত আবহাওয়ার চলমান এ পরিস্থিতি অব্যাহত থাকবে। এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী ও শিলাবৃষ্টি হবে। ভারী বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানী রিয়াদ, দিরিয়াহ, হুরায়মালা, ধুর্মা থেকে কুয়াইয়াহ পর্যন্ত।

দেশের বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। খবর গালফ নিউজ।

শনিবার (২০ এপ্রিল) দেশটির আবহাওয়ার দপ্তর জানায়, মক্কাসহ আশপাশের অঞ্চল তাঈফ, মায়সান, আদহাম, রানিয়াহ এবং আল মুয়াহতে আবহাওয়া সবচেয়ে খারাপ থাকবে। অন্যদিকে মাঝারি বৃষ্টিপাত হবে রিয়াদ, সঙ্গে ওয়াদি আল দাওয়াসিরে।

এর আগে সম্ভাব্য ধূলিঝড়ের সতর্কতা দিয়ে দেশটির আবহাওয়া দপ্তর বলেছিল, উচ্চগতিসম্পন্ন বাতাসের কারণে কোথাও কোথাও ধূলিঝড় হতে পারে। আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপ হবে বলেও সতর্ক করেছিল। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টির সময় উপত্যকা এবং জলাবদ্ধ এলাকা থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে আবহাওয়া দপ্তর।

এদিকে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে ভারী বৃষ্টিপাত হয়। এতে দুবাইসহ আমিরাতের বিভিন্ন অঞ্চলে দেখা দেয় বন্যা। বন্যা এতটাই ভয়াবহ ছিল যে অনেকে গাড়িতে আটকা পড়ে যান। গাড়িতে আটকে পড়ে কয়েকজনের মৃত্যুও হয়েছে।

অপরদিকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে চলছে তীব্র তাবপ্রবাহ। ফলে এসব দেশে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। ঠিক সময় উল্টো চিত্র দেখা গেছে পাকিস্তান, আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশে। এসব অঞ্চলে ভারী বৃষ্টিপাতে বন্যার সৃষ্টি হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions