শিরোনাম
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ফের ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া সরকারের ছয় মাস পূর্তি,কূটনৈতিক উত্তরণে এখনো অনেক চ্যালেঞ্জ এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ? রাঙ্গামাটির কাপ্তাই লেক বাঁচাতে অবৈধ দখলদারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট পার্বত্য চট্টগ্রামকে ভারতভুক্তির দাবীতে আন্তর্জাতিক আদালতে যাবে চাকমা নেতৃবৃন্দ রাঙ্গামাটিতে বিভাগীয় সিদ্ধান্তের আগেই বদলি-পদায়ন? প্রশাসনিক এখতিয়ার ও দাপ্তরিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বিসিবির মিডিয়া কমিউনিকেশনস কমিটির যুগ্ম সদস্য সচিব হলেন রাঙ্গামাটির সাবেক ক্রিকেটার সায়েম রাঙ্গামাটির লংগদুতে ঝড়ে নৌকা ডুবে নিখোঁজ এক ব্যক্তি রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪

খাগড়াছড়িতে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে তিন উপজেলায় ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র জমা

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৪০৬ দেখা হয়েছে

খাগড়াছড়ি:- দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি জেলার তিন উপজেলা থেকে ৩৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। ২১ এপ্রিল বিকাল চারটা পর্যন্ত অনলাইনে প্রার্থীরা মনোনয়ন জমা দেন। আগামী ২১ মে এই তিন উপজেলা পরিষদে নির্বাচন হবে।

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবির সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়ন জমা দিয়েছেন।

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি সদর উপজেলা থেকে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, বর্তমান ভাইস চেয়ারম্যান আক্তার হোসেন, নির্নিমেষ দেওয়ান, জ্ঞান রঞ্জন ত্রিপুরা, সুশীল জীবন ত্রিপুরা, সন্তোষিত চাকমা এবং জাতীয় পার্টির নজরুল ইসলাম।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন, ক্যউচিং মারমা, আসাদ উল্লাহ, মো. আবু হানিফ, মো. শাহাবুদ্দিন সরকার, মো. এরশাদ হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কল্যানী ত্রিপুরা, নিপু ত্রিপুরা, নিউসা মগ মনোনয়ন জমা দিয়েছেন।

দীঘিনালা উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কাশেম এবং ধর্ম জ্যোতি চাকমা মনোনয়ন জমা দিয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মো. মোস্তফা কামাল, মো. মজিবর ফরাজী, মো. সোলাইমান এবং সুসময় চাকমা মনোনয়ন জমা দিয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সীমা দেওয়ান এবং বিলকিছ বেগম প্রার্থী হয়েছেন।

পানছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে ৬ প্রার্থী হলেন, ইউপিডিএফ গণতান্ত্রিকের মিটন চাকমা, চন্দ্র দেব চাকমা, শান্তি জীবন চাকমা, কালাচাঁদ চাকমা, সমর বিকাশ চাকমা এবং মানেক পুতি চাকমা। ভাইস চেয়ারম্যান পদে লোকমান হোসেন, জয়নাথ দেব, সঞ্চয় চাকমা, সৈকত চাকমা এবং কিরণ ত্রিপুরা মনোনয়ন জমা দিয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনিতা ত্রিপুরা এবং সুজাতা চাকমা প্রার্থী হয়েছেন।

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবির সোহাগ বলেন, কোনো রকমের ভোগান্তি ছাড়াই প্রার্থীরা ঘরে বসেই অনলাইনে মনোনয়ন জমা দিয়েছেন। নির্বাচনে একাধিক প্রার্থী হওয়ায় খাগড়াছড়ি সবকয়টি উপজেলাতেই নির্বাচন উৎসবমুখর হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত; আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে পার্বত্য খাগাড়ছড়ির লক্ষ্মীছড়ি, রামগড়, মাটিরাঙা ও মানিকছড়ি এই চার উপজেলা পরিষদ নির্বাচনে ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ৮ মে এই তিন উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।পার্বত্যিানউজ

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions