শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

জমি মাপে শটগান নিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাধা ও হুমকি, শটগান জব্দ

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২৬৯ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- প্রকাশ্য দিবালোকে হাতে সর্টগান নিয়ে জমি-জমা মাপার কাজে বাধা এবং গুলি করে মেরে ফেলার হুমকি প্রদানের অভিযোগ উঠেছে গাজীপুর মহানগরের ১৯ নং ওয়ার্ডের দেশীপাড়া এলাকার স্বেচ্ছাসেবক লীগ নেতা মাছুমের বিরুদ্ধে।

এছাড়াও ঘটনাস্থলে হাতে সর্টগান নিয়ে প্রতিপক্ষকে হত্যার হুমকি প্রদানের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় গাজীপুর সদর মেট্রো থানা পুলিশ ওই স্বেচ্ছাসেবক লীগ নেতার শটগানটি জব্দ করেছেন।

গত শনিবার গাজীপুর মহানগরের সদর থানাধীন দেশীপাড়া এলাকায় জমিজমা দখল সংক্রান্তে এমন কান্ড ঘটান গাজীপুর মহানগরের ১৯ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী রাশেদুজ্জামান মাছুম। জনসম্মুখে হাতে অস্ত্র নিয়ে হত্যার হুমকির ঘটনায় অত্র এলাকাবাসীর মাঝে আতঙ্কের চিহ্ন ফুটে উঠেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায এলাকার হারুন অর রশিন নামের এক ব্যক্তি ও তার পরিবারের সদস্যরা তাদের জমি মাপঝোপ করছিলেন। জমি মাপঝোপকালে মাছুম অস্ত্র হাতে উক্ত জমিতে প্রবেশ করেন এবং জমি মাপার কাছে বাধা প্রদান করেন। এসময় জমি মাপার কাজে বাধা দেয়ার বিষয়ে প্রতিবাদ করেন হারুন অর রশিদ ও তার পরিবারের লোকজন। দুপক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে মাছুম তার শর্টগান হারুনের দিকে তাক করে গুলি করে মেরে ফেলার হুমকি দেন।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, দালিলিক ভাবে ওই জমির মালিক হারুন ও তার পরিবার। উক্ত ভিডিওতে বলতে দেখা যায়, ওই জমি স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুম দালিলিকভাবে তার বলে দাবি করেন।
উক্ত জমি নিয়ে হারুনের পরিবারের সাথে মাছুমের বিরোধ চলছিল। এ নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ইতোপূর্বে দুপক্ষের মধ্যে আপোষ মীমাংসা করানোর চেষ্টা করেন।
গাজীপুর মহানগরের ১৯ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী রাশেদুজ্জামান মাছুমের ঘটানো এমন ঘটনায় তার সর্টগান জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মহানগরীর সদর থানার অফিসার ইনচার্জ মো. রাফিউল করীম।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions