শিরোনাম
চট্টগ্রামে জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ভারতের সেনাপ্রধানের ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি, কড়া জবাব পাকিস্তানের চ্যালেঞ্জের বাজেটে কী থাকছে,অর্থ সংকট, বিদেশি ঋণের চাপ ১৬২ পয়েন্টে ১৬০০ গডফাদার বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’ চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদুল আজহা ২৭ মে রাঙ্গামাট – চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় পাহাড়ীকা বাস উল্টে দুর্ঘটনা, চালকের খামখেয়ালিপনার অভিযোগ বান্দরবানের দুর্গম পাহাড়ে হাম-রুবেলার প্রকোপ: আক্রান্ত ৮৪ শিশু সাবেক সেনা কর্মকর্তা মো: গনীউল আজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ রাঙ্গামাটিতে বিজ্ঞানমেলায় ব্যাপক সাড়া ফেলেছে ক্ষুদে বিজ্ঞানী সুজন চাকমার ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ ও ‘বোমা নিষ্ক্রিয়কারী রোবট’

একসঙ্গে দু’জনের সঙ্গে ডেট

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৩০৭ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক:- ২০০০ সালে মিস ইউনিভার্স হয়ে ইতিহাস তৈরি করার পর ‘আন্দাজ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় লারা দত্তের। এরপর সালমান খানের সঙ্গে ‘পার্টনার’ সিনেমায় কাজ করে সকলের নজরে আসেন। এরপর অনেক ছবিই করেছেন লারা। তবে ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় বিতর্কের মধ্যে থাকতেন এই অভিনেত্রী। ক্যারিয়ারের শুরুতেই দুই ব্যক্তিকে একসঙ্গে ডেট করে আবারো খবরের শিরোনামে এসেছিলেন। একদিকে, মডেল এবং অভিনেতা কেলি দর্জির সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকতেন অন্যদিকে মডেল দিনো মোরিয়ার সঙ্গেও ডেটিং শুরু করেন অভিনেত্রী। লিভ-ইন রিলেশনশিপে থাকাকালীন অন্য একজনের সঙ্গে তার সম্পর্ক ছিল জানতে পেরে কেলি মিডিয়ার কাছে সত্য প্রকাশ করে দেন। এ নিয়ে অনেক বিতর্ক হয়। ভেঙে যায় কেলি ও লারার সম্পর্ক। দিনো মোরিয়াও সব জেনে লারার কাছ থেকে দূরে সরে যান।

পরে টেনিস খেলোয়াড় মহেশ ভূপতির সঙ্গে সম্পর্কে জড়িয়ে আলোচনায় আসেন এই অভিনেত্রী। কারণ লারা যখন তার জীবনে আসেন তখন মহেশ বিবাহিত ছিলেন। ২০১১ সালে মডেল শ্বেতা জয়শঙ্করের সঙ্গে মহেশের বিবাহবিচ্ছেদ হওয়ার পর লারা তাকে বিয়ে করে নেন। বর্তমানে তাদের ঘরে একটি কন্যাসন্তান রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions