শিরোনাম
বান্দরবানে ৩ কোটি টাকার সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ গেল দুই পর্যটকের রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিদেশি সিগারেট জব্দ জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ রাশিয়ায় ক্যানসারের ভ্যাকসিন রোগীর শরীরে কার্যকরভাবে কাজ করছে, দাবি বিজ্ঞানীর কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ, সম্পাদক রিপন মারমা নির্বাচিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে চিঠি দেয়ার পর ফোন তারেক রহমানের,গ্যাস সঙ্কট মোকাবিলায় সহায়তার আশ্বাস ২২১ কোটি টাকা বেড়েছে রেলের আয়, কীভাবে? এক বিলিয়ন ডলার বিনিয়োগ হবে আনোয়ারায় বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা দিলেন সাচিং প্রু জেরী

কক্সবাজারের মহেশখালী উপজেলা নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়ন বৈধ

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ৫১৪ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথমধাপের ষষ্ঠ উপজেলা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিন ছিলো আজ।

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীতা যাচাই-বাছাই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মহেশখালী উপজেলায় চেয়ারম্যান পদে ৫ প্রার্থী, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৭ প্রার্থী ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ প্রার্থীসহ মোট ১৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

মনোনয়ন বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে হাবিব উল্লাহ হাবিব, গোলাম কুদ্দুস চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান শরীফ বাদশা, জয়নাল আবেদীন ও আব্দুল্লাহ্ আল নিশান।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন বৈধতা পেয়েছেন, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন, মিফতাহুল করিম বাবু, শাহজাহান পারুল, জাহেদুল হুদা, মোহাম্মদ আবু ছালেহ্, সাইফুল কাদির মামলা জনিত কারণে মঈন উদ্দিন তোফাইয়েলের মনোনয়ন প্রথমে বাতিল করা হলেও কাগজপত্র যাচাই-বাছাই পরবর্তী তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহানারা জাহাঙ্গীর, মিনুয়ারা মিনু, ও মনোয়ারা বেগমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

প্রার্থীদের মনোনয়ন পত্রের সংযুক্তি কাগজপত্রে কোনো ধরনের ত্রুটি না থাকায় মহেশখালী উপজেলা নির্বাচনের সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে বলে দৈনিক আজাদী-কে জানান কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন।

আগামী ২২ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার এবং ২৩ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্ধ করা হবে। প্রথমধাপে আগামী ৮ মে অনুষ্ঠিত হবে মহেশখালী উপজেলা পরিষদের নির্বাচন। ইভিএমের মাধ্যমে মহেশখালীতে ৮৬ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মহেশখালীতে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৭ হাজার ৪ শত ৫৮ জন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions