শিরোনাম
নতুন সরকারের প্রতি পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যাশা রাঙ্গামাটির জুরাছড়িতে মহাসংঘদান অনুষ্ঠিত ২৫০ টাকার তরমুজ পাইকারিতে মিলছে ১০০ টাকায়! ভারতকে রুখে দিয়েছে বাংলাদেশ,মসাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ একদিনে দুই দফা বাড়লো স্বর্ণের দাম মায়ামির নতুন স্টেডিয়ামে ‘লিও মেসি স্ট্যান্ড’ সব বিশ্ববিদ্যালয়ে ৬০ দিনের মধ্যে ফ্রি ইন্টারনেট সুবিধা দেওয়ার নির্দেশ হরমুজ প্রণালিতে ক্ষমতার চিত্র বদলে দিতে পারে যে ৩টি দ্বীপ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় সংসদ কমিটির বৈঠক, যেসব বিষয়ে আলোচনা পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের দিন স্কুল খোলা, বাস উল্টে ৬ শিক্ষার্থীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ২১৪ দেখা হয়েছে

\ডেস্ক রির্পোট:- ভারতের হরিয়ানায় স্কুল বাস উল্টে ৬ শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জনের বেশি। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে হরিয়ানার মহেন্দ্রগড়ে এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, সকালে স্কুলে যাওয়ার পথে বাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাসের চালক মদ্যপ অবস্থায় বাসটি চালাচ্ছিল।

এ ঘটনায় জড়িত তিনজনের মধ্যে একজন হলেন স্কুলের অধ্যক্ষ যাকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গাছের সঙ্গে ধাক্কা খাওয়ার ঠিক আগে বাস থেকে লাফিয়ে পড়া চালককেও স্কুলের সেক্রেটারিসহ হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় বাসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং ঈদের দিন স্কুল খোলা রাখা নিয়ে বিতর্ক উঠেছে।

জিএল পাবলিক স্কুলের বাসটির ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ ২০১৮ সালেই শেষ হয়েছিল।

রাজ্যের শিক্ষামন্ত্রী সীমা ত্রিখা বলেছেন, কেন ছুটির দিনে স্কুল খোলা রাখা হয়েছে সে বিষয়ে জানতে তদন্ত করা হচ্ছে। তিনি বলেন, যে স্কুলটি বন্ধ রাখা উচিত ছিল এবং এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এমন মর্মান্তিক ঘটনায় চালকসহ স্কুল ও বাস মালিকদের এ বিষয়ে জবাবদিহি করতে হবে বলেও জানান তিনি।

যদি (স্কুল বাস) চালককে মাতাল অবস্থায় পাওয়া যায়, তাহলে এ ঘটনার জন্য স্কুলকর্তৃপক্ষ দায়ী থাকবে। এই ধরনের ক্ষেত্রে চালক, স্কুলের অধ্যক্ষ এবং বাস মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে।

এদিকে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, চালকের মেডিকেল পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে তার রক্তে অ্যালকোহল ছিল। কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি হওয়া ছাত্রদের মধ্যে ১৪ জনকে ছেড়ে দেওয়া হলেও তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions