শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল ৩ যুবকের

রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ৩৬০ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ঈদে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তিন যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার সীমান্ত এলাকার সড়কের লেংগুড়া ইউনিয়নের চিংন্নী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকরা হলেন, উপজেলা নাজিরপুর ইউনিয়নের কয়ড়া গ্রামের কবির মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৪), আমতলা গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে হালিম মিয়া (২২) ও হাটশিরা শিবনগর গ্রামের মজিবুর মিয়ার ছেলে নবী হোসেন (৩৫)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ ঈদের নামাজ শেষে ওই তিন যুবক মোটরসাইকেলে করে কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার সীমান্ত সড়কে ঘুরতে যান। বিকেল সাড়ে ৪টার দিকে কলমাকান্দার রংছাতি ইউনিয়নের পাতলা বন এলাকায় পাহাড় দেখে ফেরার পথে চেংন্নী বাজার এলাকায় সড়কের বাঁক ঘুরতে গিয়ে চালক মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেল নিয়ে তিনজনই ছিটকে পড়েন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিয়ে যেতে আবেদন জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions