শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

গভীর রাতে জেগে উঠল ‘গায়েবি রাস্তা’, এলাকাবাসী হতবাক

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ২৯৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- যে জমি দেখে রাতে ঘুমাতে গিয়েছিলেন স্থানীয়রা, ভোরের আলো ফোটার পর ঘুম থেকে উঠে দেখেন, সেখানে বেশ চওড়া রাস্তা নির্মাণ করা হয়েছে। হতবাক এলাকাবাসী এর নাম দিয়েছেন ‘গায়েবি রাস্তা’। কে বা কারা রাতের অন্ধকারে এই রাস্তা তৈরি করল, প্রথমে সেটা বুঝতে না পারায় গুজব ছড়িয়ে পড়ে, জিনদের একটি দল এই রাস্তা তৈরি করেছে!

রাতের আঁধারে এই রহস্যময় রাস্তা নির্মাণের ঘটনা ঘটেছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার হাঁটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ডা মজুমদার বাড়ি সংলগ্ন মাঠে। ঘটনাটি ছড়িয়ে পড়ার একপর্যায়ে জানা যায়, জমির পেছনে থাকা শেখ বাড়ি ও ছৈয়াল বাড়ির জন্য টাকার বিনিময়ে রাতের অন্ধকারে রাস্তাটি নির্মাণ করেন স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন।

সকালে ঘুম থেকে উঠে নিজেদের জমির ওপর রাস্তা দেখে আকাশ থেকে পড়ার উপক্রম হয় মালিকদের। ক্ষোভ প্রকাশ করে তারা বলছেন, আবাদি জমিটা এভাবে ধ্বংস করার আগে একবার জিজ্ঞেস করারও প্রয়োজন বোধ করেননি মেম্বার।

জমির মালিককে না জানিয়ে রাতের অন্ধকারে কেন রাস্তা নির্মাণ করলেন—প্রতিবেদকের এমন প্রশ্নে ক্ষেপে যান অভিযুক্ত ইউপি সদস্য জাকির হোসেন। বিরক্তি প্রকাশ তিনি বলেন, আপনার যা ইচ্ছা করুন। রাস্তা করেছি, তাতে আপনার কী?

মেম্বারের এমন স্বেচ্ছাচারিতায় ক্ষুব্ধ হয়েছেন এলাকাবাসীও। গায়ের জোরে এভাবে অন্যের জমি নষ্ট করার বিচার দাবি করেছেন তারা।

হাজীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তাটি নির্মাণে স্থানীয়দের কোনো আপত্তি নেই মর্মে গণহারে ২৫-২৬ জনের লিখিত এবং স্মারক নিয়েছি। তবে সরকারি কোনো বরাদ্দ ছাড়াই মেম্বার এ রাস্তাটি নির্মাণ করেছেন।

জমির মালিকদের সঙ্গে কথা বলেছেন কিনা জানতে চাইলে এই কর্মকর্তা জানান, আব্দুস ছাত্তার নামে একজনের কথা হয়েছে। বাকিদের সঙ্গে তিনি কথা বলেননি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions