শিরোনাম
রাঙ্গামাটিতে জ্বালানি বিতরণে স্বচ্ছতা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড ‘ফুয়েল ট্র্যাক বিডি’ রাঙ্গামাটির দুর্গম জুরাছড়িতে নিজ উদ্যোগে সিঁড়ি নির্মাণ, স্বস্তি ফিরছে পাহাড়ি জনপদে রাঙ্গামাটিতে অবৈধভাবে ডিজেল মজুদকারী ও কালোবাজারী ১ আসামী গ্রেফতার রাঙ্গামাটিতে বাংলা নববর্ষ, বিজু, বৈসু, সাংগ্রাই উৎসবের উদ্বোধন সব জেলায় মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি চিঠি সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ১০ জন গ্রেফতার সরকারি চাকরিতে প্রবেশের সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস হাম সন্দেহে মৃত্যু ১১৩ শিশুর

খাগড়াছড়ির দীঘিনালায় বৈসু উৎসব ঘিরে বর্ণাঢ্য ফুল অঞ্জলি

রিপোর্টার
  • আপডেট সময় বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ২৭৫ দেখা হয়েছে
Oplus_131072

খাগড়াছড়ি:- “বাঁচাই প্রকৃতি বাঁচাই নদী, বাঁচবে প্রাণ বাঁচবে পৃথিবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহত্তর নয় মাইল ত্রিপুরা পাড়া বৈসু উদযাপন কমিটির উদ্যোগে ‘মা গঙ্গার উদ্দেশ্যে ফুল অঞ্জলি, বুননকৃত ছোট কাপড় ভাসিয়ে ছড়ায় সচেতনতামূলক রেলির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নয় মাইল বৈসু উদযাপন কমিটির আহবায়ক ভুবনমোহন ত্রিপুরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন খাগড়াছড়ি স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি সাধন কুমার চাকমা।

অনুষ্ঠানে নয় মাইল ত্রিপুরা পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপু ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন, পরিবেশকর্মী ড. হরিপূ্র্ন ত্রিপুরা, বৃহত্তর নয় মাইল ত্রিপুরা পাড়া বৈসু উদযাপন কমিটি উপদেষ্টা সূর্যব্রত ত্রিপুরা, য়াকবাকসা যুব সংঘের সভাপতি রাতুল ত্রিপুরা, সভাপতি প্রমুখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত উদ্বোধক মাচাং সাধন কুমার চাকমা মহোদয়কে উত্তরীয় দিয়ে বরণ করে নেন আহ্বায়ক মাচাং ভুবন মোহন ত্রিপুরা।

এরপরই উপস্থিত তরুণ-তরুণী সকলে মিলে মা গঙ্গাকে প্রণাম জানিয়ে ফুল দিয়ে অঞ্জলি প্রদান করে। পরে সকলে ছড়ার উপর দিয়ে হেঁটে- “ছড়া বাচাঁই, ঝিরি বাঁচাই, বাঁচবে প্রকৃতি, বাঁচবে পৃথিবী” স্লোগান দিয়ে র‌্যালি করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions