শিরোনাম
রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, নিচু এলাকা প্লাবিত,ঝুলন্ত সেতু পানির নীচে,রাতে খুলছে ১৬ জলকপাট রাঙ্গামাটির কাপ্তাই লেকে পানি ১০৫.৩৬ ফুট, বিপৎসীমার ৩.৬৪ ফুট নিচে রাঙ্গামাটির বাঘাইছড়িতে কাচালং নদীর পানি বিপদসীমার উপরে: প্লাবিত নিচু এলাকা, কাপ্তাই বাঁধ খোলে দেয়ার দাবী স্থানীয়দের নবগঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরণ, বিএনপির উদ্যোগে সংবর্ধনা প্রকল্পের মেয়াদ ১০ বছর ৯ বছরে শুরু হয়নি তিন স্কুলের কাজ, খরচ ৪৪৪ কোটি টাকা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্টে সাময়িক স্থগিতাদেশ পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ পার্বত্যমন্ত্রীর পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে ভুটান রাজার সৌজন্য সাক্ষাৎ

একটি ডিম ও আতাফল বিক্রি হলো ২০ হাজার ৫০০ টাকায়!

রিপোর্টার
  • আপডেট সময় সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৩০৫ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দুটি এলাকার জামে মসজিদে দান হিসেবে আসা ১টি ডিম ও আতাফল নিলামে ২০ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

রোববার (৭ এপ্রিল) বিকেল ৫টায় শ্রীমঙ্গল জামে মসজিদে নিলামে ১টি আতাফল ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। শহরের স্থানীয় এক ব্যবসায়ী ওই আতাফলটি ১ হাজার ৫০০ টাকায় কিনে নেয়।

এ সময় নিলামে অংশগ্রহণকারী ক্রেতা-বিক্রেতা ছাড়াও অনেক উৎসুক মুসল্লি মসজিদের এ নিলাম দেখতে ভিড় জমান। এদিকে শবেকদরের রাতে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর বাজার জামে মসজিদে দান হিসেবে আসা ১টি ডিম উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়।

ডিমটি কিনতে দাম হাঁকাতে শুরু করেন স্থানীয়রা। ডিমটির দাম ৫০০ টাকা থেকে শুরু হয়; পরে তা ১৯ হাজার টাকায় গিয়ে থামে। ডিমটি কেনেন সালেহ আহমদ নামের স্থানীয় এক ব্যবসায়ী।
একটি ডিম ও আতাফল বিক্রি হলো ২০ হাজার ৫০০ টাকায়!

মির্জাপুর বাজারের ব্যবসায়ী মো. জাকির হোসেন বলেন, আগে মসজিদের উন্নয়ন কাজ করার জন্য বিভিন্ন দ্রব্যসামগ্রী দিয়ে এভাবে প্রতিযোগিতাপূর্ণ নিলামের আয়োজন হতো। অনাড়ম্বরপূর্ণ এই নিলাম দেখতে বহু মানুষ জড়ো হয়ে অনেকেই অংশগ্রহণ করত। এখন আর আগের মতো এই নিলাম ডাকা হয় না। বলতে গেলে প্রায় বিলুপ্তির দিকে এ কার্যক্রম। তবে মসজিদের উন্নয়নের স্বার্থেই এসব নিলাম টিকিয়ে রাখা জরুরি এবং এতে ক্রেতাদের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ।

নিলামে ডিম কেনা সালেহ আহমদ বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি পেতে ডিমটি এত দামে কিনেছি। মসজিদের জিনিস বেশি দামে কিনলে আমার ওই টাকা আখিরাতে কাজে দেবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions