শিরোনাম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রাঙ্গামাটি জেলা পরিষদের শ্রদ্ধা রাঙ্গামাটির কাপ্তাইয়ে ৪৬ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল ও পোশাক সামগ্রী বিতরণ প্রতি সন্তান জন্মের জন্য পরিবারকে ৪০ হাজার পাউন্ড পর্যন্ত দেবে সিঙ্গাপুর বেইজিংয়ে অজিত দোভাল-চীনা ভাইস প্রেসিডেন্টের বৈঠক,সম্পর্কে নতুন সমীকরণ বাংলাদেশের কাছে হেরে ‘ওরকম’ উইকেট বানিয়েছে অস্ট্রেলিয়া ৬ মাসে সরকারের অর্জন নেই, ব্যর্থতা স্পষ্ট: জামায়াত বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ রাঙ্গামাটিতে মাদকবিরোধী র‌্যালি ও মতবিনিময় সভা হুমকির মুখে জাতীয় নিরাপত্তা,রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট

আ.লীগ পাকিস্তানিদের চেয়ে ভয়ানক কর্তৃত্ববাদী শাসক: গয়েশ্বর

রিপোর্টার
  • আপডেট সময় রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৩৮৮ দেখা হয়েছে

ডেস্ক রির্পোট:- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘গণতন্ত্র, অর্থনৈতিক এবং রাজনৈতিক বৈষম্যের কারণে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। স্বাধীনতার ৫২ বছর পর আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানিদের চেয়েও ভয়ানক কর্তৃত্ববাদী শাসক এই আওয়ামী লীগ। এরা ক্ষমতার স্বার্থে দেশ বিক্রি করে দিতে পারে।’

রোববার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের নিচতলায় জিয়া মঞ্চ আয়োজিত গণইফতারে অংশ নিয়ে তিনি এসব বলেন।

গয়েশ্বর বলেন, ‘আজকে ব্যাংকে টাকা নেই। এই টাকাতো ইদুর খায়নি। কে খেল? প্রধানমন্ত্রী নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করছেন।’

তিনি বলেন, ‘চলমান আন্দোলন ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। আর আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। এই আন্দোলন ইতোমধ্যে অনেকাংশে সফল হয়েছে। জনগণ একতরফা ভোট বর্জন করে সরকারকে না বলে দিয়েছে। আন্তর্জাতিক মহলও একনায়কতন্ত্র রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আখ্যায়িত করেছে। চলমান আন্দোলনের মুষলবৃষ্টিতে ভেসে যাবে এই অবৈধ শাসকগোষ্ঠী।’

এ সময় জিয়া মঞ্চের নেতারা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো
© All rights reserved © 2023 Chtnews24.com
Website Design By Kidarkar It solutions